Category ভ্রমণের খবর

তামিলনাড়ুর স্বল্পচেনা গন্তব্য, সৈকত-মন্দিরের শহর তিরুচেন্দুর

ভ্রমণ অনলাইনডেস্ক: বাঙালি পর্যটকদের কাছে তামিলনাড়ুর ভ্রমণকেন্দ্র হিসেবে জনপ্রিয় চেন্নাই, মহাবলীপুরম, কন্যাকুমারী, রামেশ্বরম, মাদুরাই ইত্যাদি। কিন্তু এর বাইরে আরও একটা শহর আছে, যেখানে পর্যটকদের সে ভাবে পা না পড়লেও পর্যটনকেন্দ্র হিসেবে যথেষ্ট সুন্দর। আজ কথা হচ্ছে সৈকত-মন্দির শহর তিরুচেন্দুর নিয়ে।…

‘মহিলা-বান্ধব পর্যটন’ প্রকল্পের সূচনা করল কেরলের পর্যটন দফতর

Chinese Fishing Net, Kochi

ভ্রমণ অনলাইনডেস্ক: শুধুমাত্র মহিলা পর্যটকদের কথা মাথায় রেখে ‘মহিলা-বান্ধব পর্যটন’ প্রকল্পের সূচনা করল কেরলের পর্যটন দফতর। এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের জন্য নির্দিষ্ট কিছু ভ্রমণ প্যাকেজের ব্যবস্থা করেছে কেরল সরকার। সেই সব কিছু দেখভালের দায়িত্বেও রয়েছেন মহিলারাই। এই প্রকল্পের সূচনা করতে…

রাজস্থানে উন্মোচিত হল বিশ্বের উচ্চতম শিবমূর্তি

ভ্রমণ অনলাইনডেস্ক: বিশ্বের উচ্চতম শিবমূর্তি উন্মোচিত হল রাজস্থানে। রাজ্যের রাজসমন্দ জেলার নাথদ্বারা এলাকায় নির্মিত শিবমূর্তির উচ্চতা ৩৬৯ ফুট। এই মূর্তির নামকরণ করা হয়েছে ‘বিশ্ব স্বরূপম’। শিবমূর্তি তৈরি হতে সময় লেগেছে প্রায় ছ’ বছর। শনিবার রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত, বিধানসভার স্পিকার…

৭৫ বছরে সর্বোচ্চ পর্যটক আগমন রেকর্ড করল জম্মু-কাশ্মীর

ভ্রমণ অনলাইনডেস্ক: ৭৫ বছরের ইতিহাসে সর্বোচ্চ পর্যটক-আগমন রেকর্ড করল জম্মু-কাশ্মীর। জানা গিয়েছে, এখনও পর্যন্ত এই বছরে ১ কোটি ৬২ লক্ষ পর্যটকের পা পড়েছে এই কেন্দ্রশাসিত অঞ্চলে। এ বছর মার্চ থেকেই পর্যটকদের আগমন উল্লেখযোগ্য ভাবে বেড়ে গিয়েছিল কাশ্মীরে। এপ্রিলে মোট ১০২টা…

বাগবাজারের নব বৃন্দাবন মন্দির ও মদনমোহন মন্দিরে অন্নকূট উৎসব

অনুসূয়া ঘোষ কার্তিক মাসের শুক্লাপ্রতিপদে দেশ জুড়ে পালিত হয় অন্নকূট উৎসব। এ বার ওই তিথি পড়েছিল ২৬ অক্টোবর। ওই দিন বিভিন্ন মন্দিরের পাশাপাশি বাগবাজারের দু’টি মন্দিরেও পালিত হল অন্নকূট উৎসব। এই পুজোয় ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করা হয়। বাগবাজারের কড়ুই…

নভেম্বরে কাশ্মীরে জাফরান উৎসব, শিকারা উৎসব, প্রস্তুতি তুঙ্গে

ভ্রমণ অনলাইনডেস্ক: নভেম্বরে উৎসবে মেতে উঠবে কাশ্মীর- জাফরান উৎসব এবং শিকারা উৎসব। এই দুই উৎসবকে ঘিরে উপত্যকায় প্রস্তুতি এখন তুঙ্গে। পর্যটকদের সমাগম বাড়বে বলে আশা করছেন ভ্রমণ ব্যবসায়ীরা। এই দুই উৎসবের মধ্যে দিয়েই কাশ্মীরের ঐতিহ্যকে তুলে ধরা হয়। জাফরান উৎসব…

সোনায় মুড়ল কেদারনাথ মন্দিরের গর্ভগৃহ, সাজানো হল সাড়ে পাঁচশো পাতে

ভ্রমণ অনলাইনডেস্ক: বৃহস্পতিবার বন্ধ হয়েছে কেদারনাথের মন্দির। তার আগের দিন, অর্থাৎ বুধবার কেদারনাথ মন্দিরের দেওয়াল সোনা দিয়ে মোড়ার কাজ শেষ হল। জানা গিয়েছে,সাড়ে পাঁচশোটি সোনার পাত ব্যবহার করা হয়েছে গোটা মন্দিরটি সোনার চাদরে মুড়ে ফেলতে। এর আগে পাহাড়চূড়ার এই মন্দিরের…

বাংলাদেশের মধ্যে দিয়ে কলকাতা-জলপাইগুড়ি ট্রেন চালানোর ভাবনা রেলের

ভ্রমণ অনলাইনডেস্ক: দার্জিলিং মেলের পর কলকাতা এবং জলপাইগুড়ির মধ্যে আরও একটি সুপারফাস্ট ট্রেন চালানোর পরিকল্পনা করছে রেল। তবে নতুন ট্রেনটিকে বাংলাদেশের ভিতর দিয়ে চালানোর প্রস্তাব রেল থেকে পাঠানো হয়েছে বিদেশমন্ত্রকে। সূত্রের দাবি, প্রাথমিক ভাবে সম্মতি এসেও গিয়েছে। যদিও বাংলাদেশের তরফ…

দক্ষিণ এশিয়ার প্রথম ‘ডিজনিল্যান্ড’? অর্থনীতি চাঙ্গা করার পরিকল্পনা শ্রীলঙ্কার

ভ্রমণ অনলাইনডেস্ক: আর্থিক দুর্দশায় ধুঁকতে থাকা শ্রীলঙ্কাকে চাঙ্গা করার জন্য নতুন উদ্যোগ নিতে চলেছে সে দেশের সরকার। সূত্রের খবর, ‘ডিজনিল্যান্ড’-এর আদলে বিনোদন পার্ক খোলার পরিকল্পনা করছে তারা। হামবানতোতায় এই ডিজনিল্যান্ড তৈরি হতে পারে। যদি শ্রীলঙ্কায় এই ডিজনিল্য়ান্ড তৈরি হয়, তবে…

পর্যটক টানতে দিঘায় জলের নীচে পার্ক গড়ে তোলার ভাবনা

ভ্রমণ অনলাইনডেস্ক: দিঘায় নতুন আন্ডারওয়াটার পার্ক গড়ে তোলার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। জলের তলা দিয়ে থাকবে অ্যাক্রালিকের সুড়ঙ্গ। তাই দিয়ে সমুদ্রের নীচের দৃশ্যের সাক্ষী হতে পারবেন পর্যটকরা। হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন তথা হিডকো ইতিমধ্যেই এই প্রকল্পের নকশা ও পরিকল্পনার জন্য…