Category জঙ্গল

শহর ছেড়ে জঙ্গলের ডাক: রনথম্ভৌর বনাম জিম করবেট

ভ্রমণ অনলাইন ডেস্ক: শহরের কোলাহল ধীরে ধীরে পেছনে ফেলে যখন গাড়ি এগিয়ে চলে অজানার দিকে, তখনই শুরু হয় প্রকৃত ভ্রমণের রোমাঞ্চ। ভারতের অসংখ্য অরণ্যের মধ্যে রনথম্ভৌর এবং জিম করবেট জাতীয় উদ্যান ভ্রমণপিপাসুদের কাছে সবচেয়ে জনপ্রিয় দুটি গন্তব্য। উভয় জায়গাতেই রয়্যাল…

শান্তিনিকেতনের বল্লভপুর অভয়ারণ্যে এসে গেছে পরিযায়ী পাখিরা

শীতের মরশুমে পরিযায়ী পাখি দেখতে চাইলে ঘুরে আসুন বল্লভপুরের জলাশয় গুলো থেকে। পাখি দেখাও হবে। চাইলে ছবি তুলতে পারবেন। বোলপুর শান্তিনিকেতনের প্রান্তে বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্য বা ডিয়ার পার্ক লাগোয়া জলাভূমিতে এখন হয়ে উঠেছে পরিযায়ী পাখির আবাসস্থল। এর বিপরীত দিকে পাশের লালবাঁধে…

পারমাদন অভয়ারণ্যে পর্যটকদের এবার থেকে প্রবেশমূল্য লাগবে না

বাগদার পারমাদন অভয়ারণ্যের আর এক নাম বিভূতিভূষণ অভয়ারণ্য। শীতের মরশুমে আসতেই পারেন যদি অরণ্যপ্রেমী হন। বিশাল জঙ্গলে শিমুল, পলাশ, শিরিষ, অর্জুন নানা রকম গাছে বাস করে বহু রকম পাখি। অরণ্যের খুব কাছেই সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাড়ি। তাঁর বিখ্যাত লেখা উপন্যাস…

বন্দিপুর পার্কে এশিয়ার বৃহত্তম অ্যাটলাস মথ

নীলগিরি পর্বতে কর্নাটকের বন্দিপুর জাতীয় উদ্যান এককথায় মনমুগ্ধকর। কর্নাটকের জাতীয় উদ্যানটি তামিলনাড়ুর মধ্যে প্রবেশ করেছে। তখন সেই অংশটির নাম মদুমালাই। একসময় জায়গাটি মহীশূরের ওয়াদিয়া রাজবংশের ছিল। তারা জঙ্গলে হরিণ শিকার করতেন। ১৯৭৩ সালে জাতীয় বাঘ সংরক্ষণ কেন্দ্র হিসেবে পরিচিত হয়।…

বর্ষার মরশুমে নেওড়াভ্যালিতে ফের বাঘের হদিস, বন দফতর ব্যস্ত ছবি পুনরুদ্ধারে

নেওড়াভ্যালি জাতীয় উদ্যানে বর্ষার মরশুমে আবারও বাঘের চলাফেরা নজরে এসেছে। বৃষ্টি ও কঠিন পরিস্থিতিতে ফাঁদ ক্যামেরার ছবিগুলি পুনরুদ্ধারের কাজে ব্যস্ত বন দপ্তর।

একশৃঙ্গ গণ্ডার বা স্লথ বিয়ার, কোথায় দেখতে পাবেন? রইল দেশের ১০ টি বন্যপ্রাণী পার্কের খুঁটিনাটি

প্রকৃতি এবং প্রাণী বৈচিত্র্য ভরা এই ভারতে পর্যটকদের অন্যতম আকর্ষণীয় স্থান হল বন্যপ্রাণী সংরক্ষণ পার্কগুলি। ভারতের বিভিন্ন বন্যপ্রাণী পার্ক এবং তাদের বিখ্যাত প্রাণী সম্পর্কে আরও বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল: কাজিরাঙ্গা জাতীয় উদ্যান (অসম) অসম রাজ্যে ব্রহ্মপুত্র নদীর দক্ষিণ তীরে…

আনলকে চলুন: ডুয়ার্সের টিলাবাড়ি

ভ্রমণঅনলাইন ডেস্ক: করোনাভাইরাস জনিত লকডাউনের জেরে প্রায় ভেঙে পড়া অর্থনীতির হাল কিছুটা ফেরাতে এখন শুরু হয়েছে আনলক পর্ব। বিভিন্ন ক্ষেত্রে কড়াকড়ি শিথিল করা হচ্ছে। আনলক পর্বের সুযোগে পর্যটন শিল্পকে কিছুটা স্বমহিমায় ফেরাতে উদ্যোগী হয়েছে পশ্চিমবঙ্গও। তারই অঙ্গ হিসাবে গত ৮…

পশ্চিমঘাট পর্বতের কোলে আটটি অখ্যাত অভয়ারণ্য

Karnataka wildlife cover

আমরা জানি পাহাড়, সমুদ্র সৈকত এবং জঙ্গলঘেরা কর্নাটক একটি সুন্দর রাজ্য। এই রাজ্যের পরতে পরতে চমক। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হাম্পি ছাড়াও আরও অনেক কিছু রয়েছে কর্নাটকে যা পর্যটকদের মুগ্ধ করতে বাধ্য। কিন্তু জানেন কি পশ্চিমঘাট পর্বতমালার কোলে চিরহরিত অরণ্যের…

স্বল্পচেনা উত্তরবঙ্গ: একাকী গুলমা

ভ্রমণঅনলাইন ডেস্ক: এক দিকে মহানন্দা অভয়ারণ্যের জঙ্গল। পাশে ছোট্ট গুলমা রেল স্টেশন। মাঝ দিয়ে কুলকুল করে বয়ে চলেছে মহানন্দা এবং গুলমাখোলা নদী। দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে পাহাড়। প্রায়ই পাশের জঙ্গলে হাতি, চিতাবাঘের সঙ্গে দেখা মেলে নানা পাখি, কীটপতঙ্গ-সহ নানা…

স্বল্পচেনা উত্তরবঙ্গ: গণ্ডার দেখতে পাতলাখাওয়া

ভ্রমণঅনলাইন ডেস্ক: জলদাপাড়া বা গোরুমারা তো রয়েছেই, এ বার গন্ডার দেখতে চলুন পশ্চিমবঙ্গের তৃতীয় গন্ডার অভয়ারণ্য পাতলাখাওয়ায়।  অনেকে হয়তো এখনও পাতলাখাওয়ার নাম শোনেননি। কিন্তু আগামী কয়েক বছরের মধ্যেই এটি উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র হয়ে উঠতে পারে। কোচবিহার জেলায় অবস্থিত হলেও,…