Category ভ্রমণের খবর

সোনায় মুড়ল কেদারনাথ মন্দিরের গর্ভগৃহ, সাজানো হল সাড়ে পাঁচশো পাতে

ভ্রমণ অনলাইনডেস্ক: বৃহস্পতিবার বন্ধ হয়েছে কেদারনাথের মন্দির। তার আগের দিন, অর্থাৎ বুধবার কেদারনাথ মন্দিরের দেওয়াল সোনা দিয়ে মোড়ার কাজ শেষ হল। জানা গিয়েছে,সাড়ে পাঁচশোটি সোনার পাত ব্যবহার করা হয়েছে গোটা মন্দিরটি সোনার চাদরে মুড়ে ফেলতে। এর আগে পাহাড়চূড়ার এই মন্দিরের…

বাংলাদেশের মধ্যে দিয়ে কলকাতা-জলপাইগুড়ি ট্রেন চালানোর ভাবনা রেলের

ভ্রমণ অনলাইনডেস্ক: দার্জিলিং মেলের পর কলকাতা এবং জলপাইগুড়ির মধ্যে আরও একটি সুপারফাস্ট ট্রেন চালানোর পরিকল্পনা করছে রেল। তবে নতুন ট্রেনটিকে বাংলাদেশের ভিতর দিয়ে চালানোর প্রস্তাব রেল থেকে পাঠানো হয়েছে বিদেশমন্ত্রকে। সূত্রের দাবি, প্রাথমিক ভাবে সম্মতি এসেও গিয়েছে। যদিও বাংলাদেশের তরফ…

দক্ষিণ এশিয়ার প্রথম ‘ডিজনিল্যান্ড’? অর্থনীতি চাঙ্গা করার পরিকল্পনা শ্রীলঙ্কার

ভ্রমণ অনলাইনডেস্ক: আর্থিক দুর্দশায় ধুঁকতে থাকা শ্রীলঙ্কাকে চাঙ্গা করার জন্য নতুন উদ্যোগ নিতে চলেছে সে দেশের সরকার। সূত্রের খবর, ‘ডিজনিল্যান্ড’-এর আদলে বিনোদন পার্ক খোলার পরিকল্পনা করছে তারা। হামবানতোতায় এই ডিজনিল্যান্ড তৈরি হতে পারে। যদি শ্রীলঙ্কায় এই ডিজনিল্য়ান্ড তৈরি হয়, তবে…

পর্যটক টানতে দিঘায় জলের নীচে পার্ক গড়ে তোলার ভাবনা

ভ্রমণ অনলাইনডেস্ক: দিঘায় নতুন আন্ডারওয়াটার পার্ক গড়ে তোলার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। জলের তলা দিয়ে থাকবে অ্যাক্রালিকের সুড়ঙ্গ। তাই দিয়ে সমুদ্রের নীচের দৃশ্যের সাক্ষী হতে পারবেন পর্যটকরা। হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন তথা হিডকো ইতিমধ্যেই এই প্রকল্পের নকশা ও পরিকল্পনার জন্য…

১ নভেম্বর থেকে তিন দিন ব্যাপী জাতীয় আদিবাসী নৃত্য উৎসব ছত্তীসগঢ়ে

ভ্রমণ অনলাইনডেস্ক: আদিবাসী শিল্প ও সংস্কৃতি প্রচার করার উদ্দেশ্যে ১ নভেম্বর থেকে ছত্তীসগঢ়ে শুরু হবে জাতীয় আদিবাসী নৃত্য উৎসব। রায়পুরের সায়ান্স কলেজ গ্রাউন্ডে আয়োজিত এই উৎসবে ২৮টি রাজ্য এবং ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রায় দেড় হাজার শিল্পী যোগ দেবেন। পাশাপাশি…

তিন বছর পর ফের চালু হল মাথেরনের টয়ট্রেন পরিষেবা

ভ্রমণ অনলাইনডেস্ক: মুম্বইয়ের সব থেকে কাছের শৈলশহর মাথেরন। সমুদ্রতল থেকে আড়াই হাজার ফুটের কিছু বেশি উচ্চতায় অবস্থিত এই শৈলশহরের অন্যতম মূল আকর্ষণ টয়ট্রেন পরিষেবা। নেরাল থেকে মাথেরন, এই কুড়ি কিলোমিটার পথ পাড়ি দেয় ট্রেনটা। তিন বছর পর আবার সেই টয়ট্রেন…

ঘূর্ণিঝড়ের ভয়ে পরিকল্পনা বাতিল করবেন না, দিঘা-বকখালিতে সাবধানতা অবলম্বন করুন

ভ্রমণ অনলাইনডেস্ক: ২৩ থেকে ২৬ অক্টোবরের মধ্যে দিঘা, মন্দারমণি, বকখালিতে ভ্রমণের পরিকল্পনা করেছেন? ভাবছেন ঘূর্ণিঝড়ের ভয়ে সেটা বাতিল করে দেবেন। না, বাতিল করতে হবে না। নিশ্চিন্তে ভ্রমণে বেরিয়ে পড়ুন। তবে সাবধানতা অবলম্বন করতেই হবে। কারণ এই সময়ে সমুদ্র খুবই উত্তাল…

সময়ের আগেই তুষারপাত গুলমার্গ, সোনমার্গে, আনন্দে মাতলেন পর্যটকরা

ভ্রমণ অনলাইনডেস্ক: নির্দিষ্ট সময়ের বেশ কিছুটা আগেই বরফ পড়ল কাশ্মীরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সোনমার্গ এবং গুলমার্গে। এর ফলে খুশিতে রীতিমত আত্মহারা পর্যটকরা। খুশি ভ্রমণের সঙ্গে নির্ভরশীল সকলেই। তাঁদের আশা তাড়াতাড়ি বরফ পড়ে যাওয়ার ফলে দীপাবলির ছুটিতে পর্যটকদের ভিড় বাড়বে। বৃহস্পতিবার মধ্যরাত…

দু’বছর পর আবার মহাসমারোহে ফিরছে নাগাল্যান্ডের হর্নবিল উৎসব

ভ্রমণ অনলাইনডেস্ক: কোভিডের কারণে দু’বছর কিছুটা ম্রিয়মাণ থাকার পর ফের মহাসমারোহে ফিরছে নাগাল্যান্ডের হর্নবিল উৎসব। আগামী ১ থেকে ১০ ডিসেম্বর এই উৎসব হতে চলেছে। এ বার এই উৎসব ২৩তম বছরে পড়ল। রাজধানী কোহিমা থেকে ১২ কিলোমিটার দূরে কিসামায়, নাগা হেরিটেজ…

উত্তরবঙ্গের পর্যটনের বিকাশে পৃথক টাস্ক ফোর্স গঠনের ঘোষণা মুখ্যসচিবের

ভ্রমণ অনলাইনডেস্ক: উত্তরবঙ্গের পর্যটনের বিকাশে এ বার আলাদা টাস্ক ফোর্স তৈরির সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য সরকারের বিভিন্ন দফতর ও পর্যটনের সঙ্গে যুক্ত অংশীদারদের নিয়ে তা তৈরি করা হবে। বুধবার শিলিগুড়ি মৈনাক ট্যুরিস্ট লজে এই সিদ্ধান্তের কথা জানান রাজ্যের মুখ্যসচিব…