Bhramon

Bhramon

কুনো জাতীয় উদ্যানে ফের মৃত্যু দক্ষিণ আফ্রিকা থেকে আসা চিতার

ভ্রমণ অনলাইনডেস্ক: শাশা ও উদয়ের পর দক্ষ। ৪০ দিনের মধ্যে কুনো জাতীয় উদ্যানে তৃতীয় চিতার মৃত্যু হল। যে চিতাগুলিকে দক্ষিণ আফ্রিকা থেকে আনা হয়েছিল, দক্ষ তারই অন্যতম। মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানের তরফে জানানো হয়েছে, কোনো ভাবে আঘাত পেয়েছিল দক্ষ। উদ্যান…

হয়েই চলেছে তুষারপাত, যান চলাচল বন্ধ হিমাচলের ১৪টি রাস্তায়

ভ্রমণ অনলাইনডেস্ক: লাগাতার পশ্চিমী ঝঞ্ঝার জেরে এই মধ্য-মে’তেও তুষারপাত হয়ে চলেছে হিমাচলের লাহুল, স্পিতি এবং কিন্নর অঞ্চলের উঁচু এলাকাগুলিতে। যার জেরে ১৪টি রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে। এই পরিস্থিতির কারণে সাধারণ মানুষ এবং পর্যটকদের সমস্যায় পড়তে হচ্ছে ঠিকই। কিন্তু…

রবীন্দ্রনাথের স্মৃতির সঙ্গে জড়িয়ে অন্ধ্রপ্রদেশের মদনপল্লে, কেন?

ভ্রমণ অনলাইনডেস্ক: অন্ধ্রপ্রদেশের শহর মদনপল্লে। পর্যটন মানচিত্রে এক্কেবারেই পরিচিত নয় জায়গাটি। যদিও এই শহর থেকে ২৭ কিলোমিটার দূরেই রয়েছে অন্ধ্রের অন্যতম শৈলশহর হর্সলে হিল্‌স। তবে মদনপল্লের গুরুত্ব অন্য জায়গায় আর তার সঙ্গে জড়িয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। মদনপল্লের বেসান্ত থিওজফিক্যাল সোসাইটিতে…

কর্নাটকের এই শহরের সমুদ্রসৈকত নামাঙ্কিত রবীন্দ্রনাথ ঠাকুরের নামে, কিন্তু কেন?

ভ্রমণ অনলাইনডেস্ক: কর্নাটকের কারওয়ার ভারতের পর্যটনমানচিত্রে সে ভাবে পরিচিত নয়। কিন্তু বাঙালিদের কাছে এই শহরের একটা বিশেষ মাহাত্ম্য আছেই। কারণ এই শহরের মূল সৈকতটি নামাঙ্কিত রবীন্দ্রনাথ ঠাকুরের নামে। শহরের ‘রবীন্দ্রনাথ টেগোর বিচ’-এ প্রবেশের গেটে চোখে পড়বে বিশ্বকবির মূর্তি। মূর্তির নীচে…

স্বাক্ষরিত শান্তিচুক্তি, পর্যটকের হরেক সম্ভার নিয়ে অপেক্ষা করছে অসমের ডিমা হাসাও

haflong

ভ্রমণ অনলাইনডেস্ক: এক সময়ে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপে জর্জরিত ছিল অসমের ডিমা হাসাও জেলা। ওই এলাকায় প্রভাব ছিল বিচ্ছিন্নতাবাদী সংগঠন ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি (ডিএনএলএ)-র। সম্প্রতি সমাজের মূল স্রোতে ফিরে এসেছে তারা। তাঁদের সঙ্গে শান্তি চুক্তি হয়েছে কেন্দ্রের। এ বার এর ফলে…

পাকিস্তানকে ছুঁয়ে দেখুন কর্তারপুর সাহেবে, যেতে চাইলে কী কী করনীয়?

ভ্রমণ অনলাইনডেস্ক: ভ্রমণের হরেক সম্ভার রয়েছে পাকিস্তানেও। কিন্তু দুই দেশের সম্পর্ক এতটাই তলানিতে যে ভারতীয়রা কল্পনাই করতে পারেন না যে পাকিস্তান ভ্রমণ করতে যাবেন। অথচ পাকিস্তানে কী নেই? মরুতীর্থ হিংলাজ, সিন্ধু সভ্যতার দুই বড়ো নিদর্শন হরপ্পা-মহেঞ্জোদারো, সোয়াট উপত্যকা – যাকে…

লাদাখের আকাশে অরোরা বোরিয়ালিস! স্তম্ভিত মানুষজন

ভ্রমণ অনলাইনডেস্ক: রাতের আকাশ হঠাৎই ভরে উঠল রঙিন আভায়। সাধারণত নরওয়ে, রাশিয়া, আইসল্যান্ড, কানাডা থেকে যেটা দেখা যায় ২২ ও ২৩ এপ্রিলের মধ্যরাতে তা ধরা দিল লাদাখে। আর তা দেখে স্তম্ভিত পর্যটক এবং স্থানীয় মানুষজন। উল্লেখ্য, গত ২২ এপ্রিল একটি…

আলিপুর সংশোধনাগারে পর্যটকদের জন্য কটেজ, আসন্ন শীত থেকেই বুকিং শুরু

ভ্রমণ অনলাইনডেস্ক: অ্যাডভেঞ্চারপ্রিয় ভ্রামণিকদের কথা ভেবে অনবদ্য একটা ভাবনা নিয়ে এল কলকাতা পুরসভা।আলিপুর সেন্ট্রাল জেল মিউজিয়ামে এ বার পর্যটকদের জন্য রাত্রিবাসের ব্যবস্থা হতে চলেছে। এর জন্য হিডকোর সঙ্গে কথাবার্তাও চালাচ্ছে পুরসভা। আন্দামান গেলে সেলুলার জেলে ট্যুর পর্যটকদের ঘোরার তালিকায় উপরের…

ডালহৌসির পথে একরাত কাটিয়ে নিন নুরজাহানের ভালোবাসার শহরে

ভ্রমণ অনলাইনডেস্ক: হিমাচল প্রদেশে জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলির বাইরে আরও অনেক জায়গা রয়েছে যা ঐতিহাসিক এবং সৌন্দর্যের দিক দিয়েও অতুলনীয়। কিন্তু এখনও সে ভাবে জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। এমনই এক শহর হল নুরপুর। পাঠানকোট থেকে ডালহৌসি ওঠার পথে পড়বে এই শহর, যার…

অনবরত তুষারপাত কেদারনাথে, চারধাম যাত্রীদের জন্য সতর্কতা

ভ্রমণ অনলাইনডেস্ক: গত রবিবার ফটক খুলে গিয়েছে কেদারনাথ মন্দিরের। শুরু হয়ে গিয়েছে চারধাম যাত্রা। কিন্তু এখনও তুষারপাত বন্ধ হল না কেদারনাথে। বরং সোমবার সকাল থেকে ফের তা শুরু হওয়ায় চারধাম যাত্রীদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ…