Bhramon

Bhramon

ডাল লেকের বিখ্যাত হাউসবোটগুলির সংস্কারের সিদ্ধান্ত কাশ্মীর সরকার

ভ্রমণ অনলাইনডেস্ক: কাশ্মীরের অন্যতম আকর্ষণের বস্তুটি হল ডাল লেকের হাউসবোট। কাশ্মীর বেড়াতে গিয়ে অন্তত একটা রাত পর্যটকরা হাউসবোটে থাকবেন না, এটা হতেই পারে না। তবে দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে সেই হাউসবোটগুলির এখন করুণ অবস্থা। সংস্কারের দরকার। অবশেষে সেই সংস্কারের সিদ্ধান্তই নিল…

পুজোর বুকিং চলছে, ছোট্ট ছুটিতে ঘুরে আসুন শিউলিবনা

ভ্রমণ অনলাইনডেস্ক: শুশুনিয়া পাহাড়ের উত্তরপূর্ব ঢালে যে গভীর জঙ্গল, তারই পাদদেশে এক আদিম আদিবাসী গ্রাম শিউলিবনা। গ্রাম থেকেও কিছুটা দূরে দূরে একদম জঙ্গলের গা ঘেঁষে গড়ে উঠেছে ছোট্ট ছুটির নতুন ঠিকানা শিউলিবনা উইকএন্ড স্টে। শিউলিবনা উইকএন্ড স্টে-র প্রাঙ্গণ পেরোলেই জঙ্গল…

শেষ হল তিন দিনের সর্ব বৃহৎ পর্যটনমেলা ‘টিটিএফ কলকাতা’

সৌরীশ বসু কলকাতায় রবিবার সমাপ্ত হল কুম্ভমেলা। ঘাবড়ে গেলেন? ভাবলেন যে কলকাতায় আবার কুম্ভমেলা কবে থেকে শুরু হল। আচ্ছা আমি ব্যাপারটা সহজ করে বলি। এটা পূর্ণকুম্ভ বা অর্ধকুম্ভ নয়, এটা ভ্রমণব্যবসায়ী ও ভ্রমণপিপাসুদের কুম্ভমেলা, যার পোশাকি নাম ট্রাভেল অ্যান্ড টুরিজম…

জীবনে অন্তত একবার খাজুরাহো যেতেই হবে

ভ্রমণ অনলাইনডেস্ক: খাজুরাহোর মন্দিরগুচ্ছের ভাস্কর্য এক অতুল বিস্ময় জাগায়। যা দেখে রীতিমতো বিস্মিত হয়েছিলেন এক ভিনদেশি, ইবন বতুতা। ১৩৩৫ থেকে ১৩৪২ খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে থাকার সময়ে তাঁর সফরনামায় উঠে এসেছে ‘কাজারা’-র মন্দিরের কথা। তাঁর বিবরণ বলছে, মন্দিরগুলিতে সে সময়েও বিগ্রহ…

বন্দে ভারত-সহ সব ট্রেনের এসি চেয়ারকার এবং এগজিকিউটিভ ক্লাসে ভাড়া কমানোর সিদ্ধান্ত

ভ্রমণ অনলাইনডেস্ক: ট্রেনের ভাড়া এখন অনেক ক্ষেত্রেই সাধারণ মানুষের নাভিশ্বাসের কারণ হয়ে উঠছে। এক দিকে ক্রমশ কমছে সাধারণ নন-এসি কামরার সংখ্যা, অন্য দিকে বিলাসবহুল এসি কামরার ভাড়া কার্যত নাগালের বাইরে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে কিছুটা রেহাই দেওয়ার মতো কথা শোনাল…

তিনশো বছর ধরে জনশূন্য এক মরুগ্রাম আজও শিহরণ জাগায়

ভ্রমণ অনলাইনডেস্ক: মরু রাজ্য রাজস্থানে ভুতুড়ে জায়গার অভাব নেই। তেমনই একটি জায়গা হল কুলধারা। এক সময় থরের মরুভূমির বুকে এই জায়গায় ছিল একটি বর্ধিষ্ণু গ্রাম। গত প্রায় ৩০০ বছর ধরে যা জনশূন্য। রাজস্থানবাসীর দাবি, রাত হলেই অতৃপ্ত আত্মারা ঘুরে বেড়ায়…

বেলুর-হালেবিডু-বেলাওয়াড়ি: পাথর যেখানে কথা বলে

শ্রয়ণ সেন বৃষ্টি ভেজা মোরামের রাস্তা দিয়ে এগিয়ে চলেছি। গ্রামটার নাম বেলাওয়াড়ি। গ্রামের একদম শেষপ্রান্তে বীরনারায়ণ মন্দির। পেছনে পাহারাদারের মতো দাঁড়িয়ে রয়েছে পশ্চিমঘাটের সুবিশাল পর্বতমালা। পাহাড়ের মাথাগুলো বৃষ্টির মেঘে ঢাকা। গাড়ি থেকে নামতেই গ্রামবাসীদের কৌতূহলী চোখ নজর কাড়ল। আমাদের তিন…

ঐতিহাসিক অম্বর দুর্গ, যেখানে একবার অন্তত আপনাকে যেতেই হবে

ভ্রমণ অনলাইনডেস্ক: রাজস্থানের ছত্রে ছত্রে ছড়িয়ে রয়েছে নানা রকম দুর্গ এবং প্রাসাদ। এমনই এক দুর্গ, অম্বর। জয়পুরের কাছে অবস্থিত এই দুর্গ, আমের নামেও পরিচিত। নিখুঁত কারুকার্য এবং ঐতিহ্যমণ্ডিত এই দুর্গ নানা রকম ইতিহাসের সাক্ষী। ১৫৯২ সালে কাছওয়াহা বংশের রাজা মান…

মাটি থেকে ১,৩৭৫ ফুট নীচে, পর্যটকদের জন্য খুলে গেল বিশ্বের গভীরতম হোটেল

ভ্রমণ অনলাইনডেস্ক: সম্প্রতি ব্রিটেনের ওয়েলসে পর্যটকদের জন্য একটি হোটেল খোলা হয়েছে যেটি বিশ্বের ‘গভীরতম হোটেল’ হিসেবে স্বীকৃতি লাভ করেছে। কারণ এই হোটেলটির অবস্থান ভূপৃষ্ঠ থেকে ১,৩৭৫ ফুট গভীরে। অ্যাডভেঞ্চারের নেশায় বহু মানুষ পাড়ি দেন পাহাড়-সমুদ্র-জঙ্গলে। কিন্তু মাটির নীচে বিলাসবহুল হোটেলে…

হাওড়ার দুই ট্রেনে জুড়ল ভিস্টাডোম কোচ

ভ্রমণ অনলাইনডেস্ক: এ বার দক্ষিণবঙ্গেও দেখা মিলল ভিস্টাডোম কোচের। হাওড়ার সঙ্গে রাজ্যের দু’টি জায়গার সংযোগকারী দু’টি ট্রেনের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে ভিস্টাডোম কোচ। তবে গোটা ব্যাপারটাই এখন পরীক্ষামূলক ভাবে চলছে। হাওড়া- নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেসে এ বার থেকে জোড়া হয়েছে…