Category ভ্রমণকথা

মরাঠাভূমে আবার, পর্ব ৩: ঘৃষ্ণেশ্বর হয়ে কৈলাশে  

শ্রয়ণ সেন ১৬ বছর পরে আবার এলাম কৈলাশে। কিন্তু বিস্ময়ের ঘোর কাটল না। ঢোকার মুখে এক গাইডবুক বিক্রেতা বললেন, “সাতিয়াজিত রে, কাইলাসে কেলেনকারি। বহুত ফেমাস হ্যায়।” একটু অবাক হলাম। আমাদের দেখে কী ভাবে মনে হল ওঁর, আমরা বাঙালি! না হলে…

মরাঠাভূমে আবার, পর্ব ২: মায়ের ইচ্ছাপূরণ

শ্রয়ণ সেন “একটু সুস্থ হয়ে গেলে আমাকে শিরডী সাইবাবার দর্শনে নিয়ে যাবি?” গত ডিসেম্বর-জানুয়ারির কথা। ৩৮ দিনের হাসপাতাল-যাপনের সময়ে বারবার এমন কথা বলত মা। মায়ের কথায়, সেই সময় ফেসবুকের নিউজ ফিডে খালি সাইবাবার ছবি দেখেছে। মায়ের বিশ্বাস, সাইবাবাই মাকে দ্রুত…

মরাঠাভূমে আবার, পর্ব ১: শুরুতেই বিপত্তি

মরাঠাভূমে আবার

আমাদের প্রথম গন্তব্য শিরডী, সাইবাবার শিরডী। নাসিক রোড স্টেশনে নেমে ৯৫ কিমি সড়কপথে। হাওড়া থেকে সরাসরিও শিরডী আসা যায়, তবে সেই ট্রেন সপ্তাহে একদিনই চলে। আর মাঝেমাঝে বাতিলও হয়। তাই নাসিক রোড স্টেশনে নেমে শিরডী যাওয়ার পরিকল্পনা।

শ্রীরামকৃষ্ণদেবের দৃষ্টিতে নবদ্বীপধাম

লোকপ্রিয় এক গৌরসুন্দর সন্ন্যাসীর কাছ থেকে বোঝা যায় নবদ্বীপের মাহাত্ম্য। আর এক লোকপ্রিয় পরমহংসের কাছে মানুষ আসল নবদ্বীপধামকে চিনেছিল। দুই অবতার। যা এক অদ্ভুত সমাপতন। আজ শ্রীরামকৃষ্ণদেবের ১৯০তম জন্মতিথি। ঠাকুর বলতেন, তোমাদের চৈতন্য হোক। চিরকাল সকল এক থাকে না। এ…

অচেনা কলকাতা, পর্ব ৩

পর্ব ৩ নদিয়া জেলার শান্তিপুর তাঁত শিল্পের জন্য জনপ্রিয়। ভাবতে আশ্চর্য লাগে, সাহেব আমলে কলকাতা ছিল তাঁত শিল্পের অন্যতম এক কেন্দ্র। উত্তর কলকাতার সিমুলিয়া, দর্জিপাড়া, বরানগর, চাঁদপাল ঘাটের কাছে ছিল তাঁতিদের বসতি। কলকাতায় তাঁতিতের বসতি: হুগলি জেলার সরস্বতী নদীর পাড়ে…

বোলপুরের কাছেই গুপ্ত, পাল, সেন প্রভৃতি আমলের নিদর্শন! যেন এক সংগ্রহশালা, পর্ব ৪

পর্ব ৪ মুকুট তপাদার ভারত তপস্বীর দেশ। তাদের শক্তির মধ্যেই থাকে ঈশ্বরের মহিমা। আমাদের দেশনায়কও শৌলমারির সাধু বা ভগবানজী হয়ে জীবনের শেষ সময় ছিলেন শোনা যায়। যাইহোক, সারাদেশের তপস্বী ও ভক্তরা পৌষ পূর্ণিমায় মকর সংক্রান্তির দিন পূণ্যস্নান করেন। দিনটি অত্যন্ত…

বোলপুরের কাছেই গুপ্ত, পাল, সেন প্রভৃতি আমলের নিদর্শন! যেন এক সংগ্রহশালা

মুকুট তপাদার পর্ব ২ বাংলার রাঢ় অঞ্চলটির নাম তখন লাড় দেশ। এখানে একাধিক বণিক শ্রেণীর বসবাস ছিল। অজয় নদ ধরে বাণিজ্য চলতো। দেউলী জনপদের কাছেই এক বন্দর নগর গড়ে ওঠে। সুপুর বন্দর। কার্পাস, রেশম, পশম, তসর, নীল, লাক্ষা প্ৰভৃতি নানা…

অল্পচেনা হিমাচলে/৭

অটল টানেল পেরিয়ে যেতেই চারদিকের দৃশ্য বেশ পাল্টে গেল। মানালি থেকে খুব বেশি দূর আসিনি, বড়জোর ৩৫ কিমি রাস্তা। কিন্তু উঠে এসেছি অনেকটাই – সাড়ে তিন হাজার ফুটেরও বেশি। ৬৪০০ ফুট উচ্চতার মানালি থেকে ১০ হাজারেরও বেশি সিস্‌সুতে। এ যেন…

অল্পচেনা হিমাচলে/৬

মেডোর মাঝে সাংচুল মহাদেব মন্দির।

সন্ধ্যায় দোতলা হোমস্টের চত্বরে বসে কথা হচ্ছিল গুরধিয়ান সিং ঠাকুরের সঙ্গে। শানগড়ের প্যারাডাইস হোমস্টের মালিক। বেশ ঠান্ডা রয়েছে। হিমাচলে আসা অবধি এত ঠান্ডা আমরা কোথাও পাইনি। আগুন পোয়াতে পোয়াতে ওঁর কথা শুনছি।    বয়স্ক মানুষটি বেশ মিশুকে। জ্যেষ্ঠপুত্র ও পুত্রবধূ, দুজনেই…

অল্পচেনা হিমাচলে/৫

শম্ভু সেন হিমাচলের অল্পচেনা গন্তব্যের মধ্যে অন্যতম হল তীর্থন ভ্যালি – তীর্থন নদীর পারে উপত্যকা অঞ্চল। ট্যুরিস্ট বলতে সাধারণত যাদের বোঝায় তাদের খুব একটা দেখা মেলে না এই তীর্থনে। যারা একটু ‘হটকে’ ট্যুরিস্ট তারাই আসে এই তীর্থনে। তিনটি তরুণ-তরুণীকে অনেক…