Bhramon

Bhramon

করোনা-পরবর্তী পরিস্থিতিতে পর্যটন-পরিকল্পনা করতে হবে কেন্দ্র ও রাজ্যগুলিকে, বললেন প্রধানমন্ত্রী

ভ্রমণ অনলাইন ডেস্ক: করোনা-পরবর্তী পরিস্থিতিতে দেশের অর্থনীতিকে চাগিয়ে তুলতে পর্যটন একটা বড়ো ভূমিকা পালন করতে পারে। এমনটাই মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত সোমবার বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও সম্মেলনের সময় উপস্থিত সকলকে এ কথাই মনে করিয়ে দেন তিনি। প্রধানমন্ত্রী…

দিল্লি ও ১৫ শহরের মধ্যে মঙ্গলবার থেকে যাত্রীট্রেন, অনলাইনে টিকিট

ভ্রমণ অনলাইন ডেস্ক: একটু একটু করে স্বাভাবিকতার পথে যাওয়ার চেষ্টা করছে ভারতীয় রেল। ধীরে ধীরে শুরু করতে চলেছে যাত্রীট্রেন পরিষেবা। তৃতীয় দফার লকডাউন শেষ হচ্ছে ১৭ মে। তার আগে আগামী ১২ মে থেকে যাত্রীট্রেন চালানো শুরু হবে। তবে ট্রেন চলবে…

রথ তৈরি করা শুরু হয়ে গেল পুরীতে, উৎসব বাতিল হলে অন্য ব্যবস্থা

ভ্রমণ অনলাইন ডেস্ক: জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ তৈরি করতে অনুমতি দিয়েছে পুরীর জগন্নাথ মন্দির পরিচালন কমিটি। তবে করোনাভাইরাসজনিত পরিস্থিতিতে এ বছরের রথযাত্রা উৎসব আদৌ অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে এখনও সংশয় রয়েছে। খবরে জানা গিয়েছে, মন্দির পরিচালন কমিটির…

ঘরে বসে মানসভ্রমণ: ‘ছোটোনাগপুরের রানি’ নেতারহাট

ভ্রমণ অনলাইন ডেস্ক: সাধে কি আর তাকে ‘ছোটোনাগপুরের রানি’ বলে! ৪১০০ ফুট উচ্চতায় শাল-মহুয়া-পলাশে ছাওয়া, পাইন-ইউক্যালিপটাসে ঢাকা, জঙ্গলে ভরা জনপদ। ড্যাঞ্চিবাবুদের পশ্চিমের মতো অত জনপ্রিয় না হলেও নেতারহাট এককালে বাঙালিদের খুব প্রিয় গন্তব্য ছিল। আসলে পর্যটক-সমাগমের নিরিখে মধুপুর-শিমুলতলা-গিরিডির থেকে একটু…

কৈলাস-মানস যাত্রাপথে লিপুলেখ পাস এ বার গাড়িতেই

ভ্রমণ অনলাইন ডেস্ক: হেঁটে কৈলাস, মানস সরোবর যাওয়ার দিন শেষ। এ বার শুধু পরিক্রমাটুকু হেঁটে করলেই হবে। আজ না হোক কাল, লকডাউনের জেরে ঘরবন্দি দশা তো এক দিন ঘুচবেই। তখন আবার শুরু হবে স্বাভাবিক জীবনযাত্রা। শুরু হবে কৈলাস-মানস যাত্রা। কিন্তু…

রবীন্দ্র-জন্মদিনে ফিরে দেখা: মংপুর রবীন্দ্রভবনে কিছুক্ষণ

‘তোমার খোলা হাওয়া, লাগিয়ে পালে…’, গুনগুন করতে করতে এগিয়ে এলেন শিশির রাহুত। এখানকার কেয়ারটেকার, তথা গাইড, তথা সব কিছু। তাঁর কথা বলার, গান গাওয়ার একটা নিজস্ব ভঙ্গিমা রয়েছে। মাথা কাত করে গান গেয়ে যাচ্ছেন শিশিরবাবু। একটু আগেই একগুচ্ছ পর্যটককে বাড়িটি দেখিয়েছেন…

পর্যটনশিল্প পুনরুজ্জীবনের নতুন নীতিনির্দেশ কয়েক দিনের মধ্যেই

ভ্রমণ অনলাইন ডেস্ক: করোনাভাইরাসের কারণে টানা লকডাউনের জেরে সব থেকে মারাত্মক ক্ষতির শিকার হয়েছে পর্যটনশিল্প। সব থেকে খারাপ ব্যাপার হল, আচমকা কাজ হারানোর জন্য কেন্দ্র ও রাজ্যগুলি বিভিন্ন সময়ে নানা রকম প্যাকেজ ঘোষণা করলেও, পর্যটনশিল্পের সঙ্গে জড়িতদের জন্য তেমন কোনো…

বুধবার সকালে কলকাতা পেল ‘বিশ্বের সব চেয়ে কম দূষিত’ শহরের তকমা

ভ্রমণ অনলাইন ডেস্ক: লকডাউনের আরও এক সুফল। দূষণমুক্ত পরিবেশ। কলকাতার দক্ষিণ শহরতলির পাটুলিতে একটি আবাসনের ছাদে উঠেই চমকে গেলেন অভিধা মিত্র। উত্তরপশ্চিম দিকে পরিষ্কার দেখা যাচ্ছে দ্বিতীয় হুগলি সেতু। বছর বত্রিশের ওই তরুণীর মনে পড়ল, আড়াই দশক আগে নিয়মিত দ্বিতীয়…

ঘরে বসে মানসভ্রমণ: হিমালয়ের কোলে কসৌলি

ভ্রমণ অনলাইন ডেস্ক: বিধু বিনোদ চোপরার ‘1942 a love story’  সিনেমাটা দেখে অনেকেই হিমাচলের এই জায়গাটার প্রেমে পড়ে যান। মনে মনে ভাবেন, এ বার হিমাচল গেলে অবশ্যই এই জায়গাটায় যাবেন। কিন্তু সত্যি সত্যি যখন হিমাচল বেড়াতে যাওয়া হয়, তখন কালকায়…

পিছিয়ে রইল না বিহারও! সীতামাঢ়ির গ্রাম থেকে দেখা গেল মাউন্ট এভারেস্ট

ভ্রমণ অনলাইন ডেস্ক: দূষণমুক্ত আবহাওয়ায় একটার পর একটা চমক দিয়ে যাচ্ছে প্রকৃতি। এ বার বিহারের এক গ্রাম থেকেই দেখা গেল মাউন্ট এভারেস্ট। অবিশ্বাস্য মনে হলেও সত্যি। লকডাউনের আশীর্বাদে এ বার পৃথিবীর উচ্চতম শৃঙ্গের দর্শন পেলেন বিহারের বাসিন্দারা ঘটনাটি ঘটেছে বিহারের…