Bhramon

Bhramon

কৃত্তিবাস ও গোঁসাইবাড়ির শান্তিপুর : প্রথম পর্ব

পিন্টুদার সাথে আমার প্রথম আলাপ ছন্নছাড়া মেসে। ব্যাঙ্ককর্মী শিবশংকর দাস ওরফে পিন্টু আদতে চিত্রকর, দুর্দান্ত ছবি আঁকে আর পেটের জ্বালা মিটিয়ে চাকরিটা দুম করে কেন ছেড়ে দিতে পারে না তাই নিয়ে হা-হুতাশ করে প্রায়শই। আঁকাজোকা ছাড়াও নানান বিষয়ে তার আগ্রহ…

শীতের হিমাচলে ৬/ খাজিয়ারের তুষারচমক

নতুন বছরটা এর থেকে বেশি ভালো হতে পারত না। ঘরের দরজা খুলতেই পুরো চমকে দেওয়া দৃশ্য। সামনের মাঠ পুরো সাদা হয়ে রয়েছে। দূরের হোটেলের চাল, দূরের রেস্তোরাঁর টেবিলও সাদা। সব কিছুতেই বরফের একটা আস্তরণ। অথচ সারারাত বৃষ্টি বা তুষারপাত কিছুই…

বাজেটের মধ্যেই বিলাসবহুল ‘ওয়েটিং লাউঞ্জ’ নয়াদিল্লি স্টেশনে, আপনি হয়তো জানেনই না

নয়াদিল্লি: অনেক সময়েই বিশেষ করে শীতকালে উত্তর ভারতে ট্রেন দেরিতে চলা প্রায় নিয়মে পরিণত হয়ে গিয়েছে। আপনি স্টেশনে পৌঁছোলেন, কিন্তু দেখলেন, যে ট্রেনে আপনি উঠবেন, সেটা ছাড়বে নির্ধারিত সময়ের চার-পাঁচ ঘণ্টা, কী আরও বেশি দেরিতে। তখন আপনি কী করবেন? নিশ্চয়…

চলুন মমতাজমহলের স্মৃতি বিজড়িত শাহি হাম্মামের শহরে

‘হাম্মাম’ আরবি শব্দ। ‘হাম্মাম’ থেকে ‘হাম্মামখানা’ শব্দটি এসেছে, যার অর্থ ‘স্নানাগার’ অর্থাৎ ‘গোসলখানা’। তবে সর্বসাধারণের নয়, রাজকীয় গোসলখানা। হাম্মামখানা আদতে সুইমিং পুলের মতো একটি চৌবাচ্চা। মাটি থেকে কিছুটা উঁচুতে তৈরি করা হত। পোড়ামাটির নল দিয়ে গরম ও ঠান্ডা জল চৌবাচ্চায়…

শীতের হিমাচলে ৫/ মণিমহেশের প্রবেশদ্বারে

কনকনে ঠান্ডা হাওয়া সহ্য করেই এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। রাস্তার ধারে উঁকি মারছে ইতিউতি বরফ। মোবাইলে তাপমাত্রা দেখতে গিয়েই চক্ষু চড়কগাছ! এই ভরদুপুর বারোটায় তাপমাত্রা বলছে কি না ২ ডিগ্রি! অবশ্য হবে নাই বা কেন। অন্য বার হলে এখন এখানে…

শীতের হিমাচলে ৪/ জোত পাস, যেখানে হাতছানি দেয় স্বর্গ

মদনলালজি গাড়িটা থামাতেই নিজের চোখকে যেন বিশ্বাসই করতে পারছিলাম না। এ আমি কী দেখছি! আমার সামনে ধবধবে সাদা বরফ! এই বরফ দেখার জন্যই তো এত কড়া শীতেও হিমাচল ভ্রমণের রিস্ক নিয়েছি। অবশেষে তার দেখা পেলাম! গাড়ি থেকে নামতেই আরও এক…

শীতের হিমাচলে ৩/ কাংড়া ফোর্ট দেখে দলাই-ভূমে

গাড়ির দরজা খুলতেই হাড়হিম করা ঠান্ডা গ্রাস করল। এই ট্যুরে আপাতত সব থেকে বেশি ঠান্ডার মুখোমুখি। আকাশের মুখ ভার, সেই সঙ্গে দোসর কনকনে ঠান্ডা হাওয়া। অথচ এক ঘন্টা আগেই রীতিমতো ঘেমেছি। ঘামব নাই বা কেন, পুরো কাংড়া ফোর্ট হেঁটে উঠতে…

নির্জনবিলাসী ঘাটশিলায় ২ / ‘অপুর পথ’ ধরে সুবর্ণরেখা-তীরে

ছায়ামাখা পথ টিলা ঘিরে উঠে গিয়েছে। আকাশছোঁয়া বনবীথিকা ইঙ্গিত জানায় কাছে আসার। টিলার মাথায় বুনো গাছের জঙ্গল, বসন্তের হাওয়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হতে শুরু হয়। সাঁওতাল উৎসবের পূর্ব সূচনা, বাহা পরবের প্রস্তুতি। ঘাটশিলার ফুলডুংরি তখন মাদলের ছন্দে আর মহুয়ার নেশায়…

শীতের হিমাচলে ২/ ধৌলাধারের পাদদেশে পালমপুরে

Dhauladhar range from the road to Palampur

ঈশ্বরের কী দান! পালমপুর ঢোকার আগে থেকে ঠিক এটাই ভেবে যাচ্ছিলাম। প্রকৃতির রূপ যে তুলনাহীন। গোটা অঞ্চলের উচ্চতা সমুদ্রতল থেকে চার-সাড়ে চার হাজার ফুট হবে। কিন্তু সম্পূর্ণ সমতল। সামনেই বরফমাখা ধৌলাধার। অঞ্চলের সৌন্দর্য আরও বাড়িয়েছে ব্রিটিশ আমলের চা বাগান। এই…

নির্জনবিলাসী ঘাটশিলায় ১ / বড়ো মন ছুঁয়ে যাওয়া নাম, ফুলডুংরি

অগত্যা সাংবাদিক বন্ধুর সঙ্গে যোগাযোগ করতে হল। পথ ডাকলে কী হবে? মনের সাড়া পেতে হবে। এ ঘর সে ঘর ঘুরে মন বলল চলো যেখানে প্রকৃতির চেটেপুটে স্বাদ নেওয়া যায়, যেখানে বাইরে কঠি্‌ন, ভিতরে নরম মাটির সুর শোনা যায়, সেখানেই খ্যাপার…