Bhramon

Bhramon

নদী আপন বেগে… বিজনবাড়িতে

শ্রয়ণ সেন  কটেজের অবস্থান দেখেই পথের সমস্ত ক্লান্তি, সমস্ত রাগ এক লহমায় দূর হয়ে গেল। খরস্রোতা ছোটা রঙ্গিত নদী কটেজের গা ঘেঁষে বয়ে যাচ্ছে। বিছানায় একটু গা এলিয়ে দিলেই মনে হচ্ছে নদী আমাকেও ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এই হল বিজনবাড়ি। এই…

করোনা-কালে হরিদ্বার পূর্ণকুম্ভে/৯: ব্রহ্মকুণ্ডের ব্রিজে দাঁড়িয়ে এক দিগম্বর জৈন মুনি

অশোককুমার কুণ্ডু আমারই দুর্ভাগ্য। বরফানি কুম্ভ, হরির দুয়ারে পূর্ণকুম্ভ, মায়াপুরীর পূর্ণকুম্ভ আমার মনে যে দগদগে ঘা দিয়েছিল, তা আজও মনে পড়ে যায়। বেদনা হয় বই-কি! ১৯৯৮ সালে বিংশ শতাব্দীর শেষ পূর্ণকুম্ভে অধ্যাত্মবাদীদের রক্তাক্ত লড়াই। তার স্মৃতি এখনও টাটকা। ২০১০ সালে,…

মাস তিনেক বন্ধ থাকার পর পুরীর জগন্নাথ মন্দির ১৬ আগস্ট খুলছে

পুরীর জগন্নাথ মন্দির।

ভ্রমণঅনলাইন ডেস্ক: দর্শনার্থীদের জন্য সুখবর। করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য প্রায় মাস তিনেক বন্ধ থাকার পর পুরীর জগন্নাথ মন্দির আগামী ১৬ আগস্ট থেকে খুলে দেওয়া হবে। মন্দির কর্তৃপক্ষ শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশন (এসজেটিএ) এই খবর দিয়েছে। মন্দির-সেবায়তদের শীর্ষ সংগঠন ছত্তীসা নিযোগের…

করোনা-কালে হরিদ্বার পূর্ণকুম্ভে/৮: সুদৃশ্য বর্ণময় জুলুস ধর্মীয় নেতাদের, দূরত্ববিধি শিকেয়

অশোককুমার কুণ্ডু কুম্ভমেলার অমৃত, স্নানমেলার পুণ্যডুবকি ঘেঁটে ‘ঘ’। ধনে-মানে নাগা (নাঙ্গা) সন্ন্যাসীরা (ফৌজ) সংখ্যায় (প্রাচীনতায় নয়, প্রাচীনতম হল শ্রীপঞ্চদশনাম আবাহন আখাড়া, প্রতিষ্ঠাবর্ষ ৫৪৭ খ্রিস্টাব্দ) গরিষ্ঠ। তারা হু-হুংকার ছাড়ছে করোনা-কুম্ভমেলা নিয়ে। দাবি বৈরাগীদের, মেলা চলবে মেলার স্থায়িত্ব রামনবমী অর্থাৎ ২১ এপ্রিল…

করোনা-কালে হরিদ্বার পূর্ণকুম্ভে/৭: সরকারি ঘোষণার পরে লেগে গেল স্নান-রাজনীতি

অশোককুমার কুণ্ডু কে আর হাঁটে এই চড়া রোদে। পঙ্গতে সম্মাননীয় অতিথি হয়ে ধর্মগুরুদের বিপরীতে লাইনে দূরত্ব রেখে বসেছিলাম। এটাই কানুন। এবং এ-ও কানুন, ভোজন শেষে সম্মানী-খাম সকলের হাতে দেন আয়োজক মঠপ্রধান। কিন্তু তা বলে এতটা! দু’টো কড়কড়ে পাঁচশোর নোট। চলো…

পাচেংয়ের আতিথেয়তা যে ভোলার নয়!

শ্রয়ণ সেন “আপনারা খুব শুভ দিনে এসেছেন। এখানে বসুন।” আমাদের সাত জনের দলটাকে ঢুকতে দেখেই এগিয়ে এলেন লিম্বু দোর্জি ইয়োলমো। এমন ভাবে আমাদের স্বাগত জানালেন, মনে হল আমরা কত দিনের পরিচিত। দেখলাম, আশেপাশে যাঁরা রয়েছেন সবাই আমাদের আপ্যায়নের জন্য ব্যস্ত…

এভারেস্ট বেস ক্যাম্পের চেয়েও বেশি উচ্চতায় বিশ্বের উচ্চতম রাস্তা তৈরি করল ভারত

বিশ্বের উচ্চতম রাস্তা।

ভ্রমণঅনলাইন ডেস্ক: বিশ্বের উচ্চতম রাস্তা তৈরি করল ভারতের সীমান্ত সড়ক সংগঠন (বর্ডার রোডস অর্গানাইজেশন, Border Roads Organisation)। পূর্ব লাদাখে (Eastern Ladakh) ১৯৩০০ ফুট উচ্চতায় এই রাস্তা তৈরি করা হয়েছে বলে বুধবার এক বিবৃতিতে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্প…

করোনা-কালে হরিদ্বার পূর্ণকুম্ভে/৬: শামিল হলাম অগ্নি আখাড়ার পঙ্গতে

অশোককুমার কুণ্ডু সুপারস্প্রেডার করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত ২০২১-এর পূর্ণকুম্ভের হরিদ্বার ছিল বিশেষ সংকটের, অন্তত আমার কাছে। সকল পরিচিত-প্রিয়জনের নিষেধ না মেনে, অসুস্থ শরীরে, প্রায় সত্তর ছুঁই ছুঁই বয়সে আসা। ছিল তিনটে প্রধান সংকট। এক: এ বার কুম্ভ ঘুরতে প্রচুর ব্যয়…

সবুজের সাগরে ভেসে পৌঁছোলাম পাচেং

শ্রয়ণ সেন “কাঞ্চনজঙ্ঘা তো অনেক বার দেখেছেন, এ বার শুধু সবুজটা দেখুন।” মধ্যাহ্নভোজনের পর সিরুবাড়ি ভিউ পয়েন্টের দিকে হেঁটে যাচ্ছি। মনে পড়ে গেল কিছুক্ষণ আগেই বিমলদাজুর বলা কথাগুলো। চারিদিকে এত সবুজ যা স্বপ্নেও কল্পনা করা যায় না। এটা স্বর্গরাজ্যের থেকে…

করোনা-কালে হরিদ্বার পূর্ণকুম্ভে/৫: ডুবকি লাগাও, বচন শোনো, করোনা ভাগ জায়েগা

অশোককুমার কুণ্ডু সকাল ৭টা-সাড়ে ৭টায় সংগীতানন্দজির আখাড়ায় গিয়ে লাভ নেই। বসে থাকতে হবে বা মূল গেটের বাইরে পায়চারি করতে হবে। করোনার কারণে সমস্ত আখাড়া-আশ্রমের মূল গেট বন্ধ। প্রহরী প্রহরায় নেই। থাকবেও না কেউ। অথচ কোভিড অতিমারি না থাকলে, আজ এই…