Category ভ্রমণ কাহিনি

ঘুরতে বেরিয়ে নানা স্মৃতি জমা হয় মনের মধ্যে। সেই সব স্মৃতি হাতড়ে লেখা এই বিভাগের ভ্রমণ কাহিনিগুলি।

দ্য গ্রেট গোয়া ৫ / ওল্ড গোয়ার চার্চ দেখে মন্দির দর্শন

ডোনা পাওলা। সমুদ্রের উপর সেতুর মতো করে চলাচলের চওড়া রাস্তা। রেলিং-এর ধারে অনেকেই সমুদ্রে ছিপ ফেলে মাছ ধরছে। আমরাও ফটোসেশনে মেতে উঠলাম। এটা আদপে একটা ভিউ স্পট। এখান থেকে চারপাশটা ভারী সুন্দর দেখায়। এই ডোনা পাওলাতেই আছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ…

দ্য গ্রেট গোয়া ৪ / ‘ওয়েলকাম টু দ্য ঘোস্ট হাউস’

ভ্রমণ মানে চাওয়া-পাওয়া,/ ভ্রমণ মানে জ্ঞান।/ ভ্রমণ মানে অজানারে/ জানতে চাওয়ার টান।/ ভ্রমণ মানে সঙ্গী-সাথি/ মানিয়ে নিয়ে চলা। ভ্রমণ মানে মনটি খুলে/ চারটি কথা বলা।/ খুশির ভাঁড়ার ভর্তি করে/ বয়স কমায় ভ্রমণ,/ বাচ্চা-বুড়ো ছেলে-মেয়ে/ এক হয়ে যায় মন।/ ভ্রমণ মানে…

দ্য গ্রেট গোয়া ৩ / কালাঙ্গুটে-বাগা দর্শনের পর সানসেট ক্রুজে

গাড়ি চালাতে চালাতে আসিফ জানাল আমরা এখন কালাঙ্গুটে বিচে যাচ্ছি। পার্কিং-এ গাড়ি রাখা থাকবে। হেঁটে চৌরাস্তা পেরিয়ে বিচে যেতে হবে। এক ঘণ্টা বিচে ঘুরে আবার চৌরাস্তায় এসে তাকে ফোন করে ডেকে নিতে হবে। এক সময় আমরা চৌরাস্তায় পৌঁছেও গেলাম। আসিফ…

দ্য গ্রেট গোয়া ২ / ডলফিন ট্যুর সেরে কন্ডোলিমে কিছুক্ষণ

স্নান খাওয়া করে সমুদ্রের ধারে যখন গেলাম তখন সন্ধ্যা নামছে। সমুদ্রের ধারেই হোটেল। গোয়ার সমুদ্রের প্রথম ছোঁয়া মনকে এক লহমায় পুলকিত করে দিল। শরীরের সমস্ত ক্লান্তি যেন কোথায় উবে গেল। বাচ্চা-বড়ো সবাই সমুদ্রের জলে পা ভিজিয়ে নিলাম। অন্ধকারে দু-একটা ফটো…

দ্য গ্রেট গোয়া ১ / যাত্রা অমরাবতী এক্সপ্রেসে

হাওড়া থেকে গোয়া যাওয়ার একমাত্র ট্রেন ১৮০৪৭ অমরাবতী একপ্রেস। রাত সাড়ে ১১টায় ছাড়ার কথা, বাস্তবে ছাড়ল আরও ১৫ মিনিট পরে। আমরা সাড়ে সাত জন চলেছি গোয়ার উদ্দেশে – আমি, স্ত্রী মৌসুমি ও চার বছরের ছেলে রূপ; সঙ্গে আমাদের দুই বন্ধু-পরিবার…