Category ভ্রমণের খবর

ভ্রান্তিমূলক খবরে প্রভাবিত হয়ে উত্তরবঙ্গ ভ্রমণ বাতিল করতে চাইছেন মানুষজন, ধন্দে ভ্রমণ ব্যবসায়ীরা

ভ্রমণ অনলাইনডেস্ক: ফেসবুকে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা ভ্রমণ সংক্রান্ত গ্রুপগুলোতে ক্রমাগত ভ্রান্তিমূলক তথ্য পেশ করা হচ্ছে। এর প্রভাবে পুজোর উত্তরবঙ্গ ভ্রমণের বুকিং বাতিল করার কথা সক্রিয় ভাবে ভাবছেন মানুষজন। বুকিং বাতিল করার কথা উঠতে রীতিমতো ধন্দে পড়ে গিয়েছেন ভ্রমণ…

‘দুর্যোগের এতটুকু আঁচ লাগেনি’, হোটেল-এজেন্টের প্রশংসায় পঞ্চমুখ সিকিম ফেরত পর্যটকদল

ভ্রমণ অনলাইনডেস্ক: শনিবার বিকেলে গ্যাংটক থেকে শিলিগুড়ি নেমে এসেছেন কলকাতার কসবার বাসিন্দা তাপস সেন। শিলিগুড়িতে নেমে প্রথমেই ভ্রমণ অনলাইনকে ফোন করে তিনি জানালেন, দুর্যোগের সময়ে সিকিমে থাকলেও এতটুকু আঁচ তাদের গায়ে লাগেনি। তাপসবাবুর কথায়, “যে হোটেলে ছিলাম, যে এজেন্ট আমাদের…

সেনার তৎপরতায় দ্রুত স্বাভাবিক হওয়ার পথে সিকিম, অধিকাংশ অঞ্চলে ভ্রমণে নিষেধাজ্ঞা নেই

ভ্রমণ অনলাইনডেস্ক: সেনার তৎপরতায় উত্তরাংশ বাদে সিকিমের বাকি অংশ দ্রুত স্বাভাবিক হওয়ার পথে। পর্যটকরাও নিরাপদে আছেন বলে পরিষ্কার জানানো হয়েছে প্রশাসন এবং সেনার তরফ থেকে। ঠিক সেই কারণেই রাজ্যের অধিকাংশ এলাকা থেকে ভ্রমণের ওপরে নিষেধাজ্ঞাও তুলে দিয়েছে প্রশাসন। যে যে…

বিপর্যস্ত সিকিমে আটকে বহু পর্যটক, বিনা খরচায় থাকার ব্যবস্থা করছে হোটেল, হোমস্টেগুলি

ভ্রমণ অনলাইনডেস্ক: ব্যবসা ভুলে মানবিক মুখ সামনে এনেছেন সিকিমের পর্যটন ব্যবসায়ীরা। সিকিম ঘুরতে গিয়ে আটকে পড়া পর্যটকদের জন্য বিনা খরচায় রাত্রিবাসের জন্য নিজেদের হোটেল এবং হোমস্টেগুলির দরজা খুলে দিয়েছেন তাঁরা। বস্তুত, মেঘভাঙা বৃষ্টির জেরে বিপুল জলরাশি তিস্তা নদী দিয়ে বয়ে…

হঠাৎ জলস্ফীতি তিস্তায়, ভয়ঙ্কর দুর্যোগ সিকিমে

ভ্রমণ অনলাইনডেস্ক: গভীর রাতে ভয়াবহ বিপর্যয় সিকিমে। উত্তর সিকিমের চুংথাং-এ জলাধার ফেটে যাওয়ার কারণে ব্যাপক জলস্ফীতি দেখা দিয়েছে। মঙ্গলবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে। প্রবল বৃষ্টি তো ছিলই, কিন্তু সেটাই ওই বাঁধ ভাঙার কারণ কি না, সেই নিয়ে প্রশ্ন উঠতে…

বৃষ্টি থামার নাম নেই, পুজোর মুখে বন্যা পরিস্থিতি দক্ষিণবঙ্গের একাধিক পর্যটনকেন্দ্রে

ভ্রমণ অনলাইনডেস্ক: গত কয়েক দিন ধরে প্রবল বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের অধিকাংশ অঞ্চলে। সেই বৃষ্টির থামার কোনো নামগন্ধ এখনো পর্যন্ত নেই। অন্য দিকে, জল ছাড়ার পরিমাণ ক্রমশ বাড়াচ্ছে ডিভিসি। সব মিলিয়ে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। পুজোর মুখে একাধিক…

নেই কোনো রক্ষণাবেক্ষণ, আগাছায় হারিয়ে গিয়েছে সোদপুরে গান্ধীজির ‘দ্বিতীয় বাড়ি’

ভ্রমণ অনলাইনডেস্ক: সবরমতীর পরই সোদপুর। ভারতীয় ইতিহাসের ভূ-কেন্দ্র। গান্ধীজির ‘সেকেন্ড হোম’। ফলকে লেখাও রয়েছে সে কথা। এখানেই নেতাজি বৈঠকে বসেছিলেন গান্ধীজি ও নেহরুর সঙ্গে। সেই বাড়িতে এখন শ্মশানের নিস্তব্ধতা। এক সময়ের সাজানো বাগানে আজ অবহেলার ঝোপঝাড়। এই গান্ধী আশ্রমে বহু…

পরিবেশ-বান্ধব পর্যটনে জোর কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের

Athirappilli Waterfalls

ভ্রমণ অনলাইনডেস্ক: পর্যটনের লাগামছাড়া উন্নয়ন বহু ক্ষেত্রে ভারত-সহ বিশ্ব জুড়ে পরিবেশ এবং মানবসভ্যতার উপর বিরূপ প্রভাব ফেলেছে। তাই পরিবেশবান্ধব পর্যটন পরিকল্পনায় জোর দেওয়া হচ্ছে। তাতে শামিল ভারতও। এ জন্য ‘ট্র্যাভেল ফর লাইফ’ কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানাল কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক।…

বিশ্ব পর্যটন দিবস: জেনে নিই খুঁটিনাটি

ভ্রমণ অনলাইনডেস্ক: যে কোনো দেশের অর্থনীতিতে পর্যটন একটি বড়ো ভূমিকা পালন করে। পর্যটনের কারণে সংশ্লিষ্ট সেই অঞ্চলের রাজস্ব বৃদ্ধি পায়। পর্যটকদের আরও আকর্ষণ করা, পর্যটনকে উন্নত করা এবং পর্যটন নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য প্রতি বছর এই দিনটি পালন…

দেশের ‘শ্রেষ্ঠ পর্যটন গ্রাম’ মুর্শিদাবাদের কিরীটেশ্বরী

ভ্রমণঅনলাইন ডেস্ক: ‘ভারতের শ্রেষ্ঠ পর্যটন গ্রাম’-এর শিরোপা পেল মুর্শিদাবাদের কিরীটেশ্বরী গ্রাম। কিরীটেশ্বরী মন্দিরের জন্য বিখ্যাত এই গ্রামের আদত নাম ‘কিরীটকণা’ বা ‘কিরীটকোনা’। কিন্তু লোকমুখে এই গ্রাম কিরীটেশ্বরী নামেই পরিচিত। ভারত সরকারের পর্যটন মন্ত্রকের তরফ থেকে কিরীটেশ্বরী গ্রামের ‘বেস্ট ট্যুরিজ়ম ভিলেজ…