Category ভ্রমণের খবর

ডাল লেকের বিখ্যাত হাউসবোটগুলির সংস্কারের সিদ্ধান্ত কাশ্মীর সরকার

ভ্রমণ অনলাইনডেস্ক: কাশ্মীরের অন্যতম আকর্ষণের বস্তুটি হল ডাল লেকের হাউসবোট। কাশ্মীর বেড়াতে গিয়ে অন্তত একটা রাত পর্যটকরা হাউসবোটে থাকবেন না, এটা হতেই পারে না। তবে দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে সেই হাউসবোটগুলির এখন করুণ অবস্থা। সংস্কারের দরকার। অবশেষে সেই সংস্কারের সিদ্ধান্তই নিল…

শেষ হল তিন দিনের সর্ব বৃহৎ পর্যটনমেলা ‘টিটিএফ কলকাতা’

সৌরীশ বসু কলকাতায় রবিবার সমাপ্ত হল কুম্ভমেলা। ঘাবড়ে গেলেন? ভাবলেন যে কলকাতায় আবার কুম্ভমেলা কবে থেকে শুরু হল। আচ্ছা আমি ব্যাপারটা সহজ করে বলি। এটা পূর্ণকুম্ভ বা অর্ধকুম্ভ নয়, এটা ভ্রমণব্যবসায়ী ও ভ্রমণপিপাসুদের কুম্ভমেলা, যার পোশাকি নাম ট্রাভেল অ্যান্ড টুরিজম…

বন্দে ভারত-সহ সব ট্রেনের এসি চেয়ারকার এবং এগজিকিউটিভ ক্লাসে ভাড়া কমানোর সিদ্ধান্ত

ভ্রমণ অনলাইনডেস্ক: ট্রেনের ভাড়া এখন অনেক ক্ষেত্রেই সাধারণ মানুষের নাভিশ্বাসের কারণ হয়ে উঠছে। এক দিকে ক্রমশ কমছে সাধারণ নন-এসি কামরার সংখ্যা, অন্য দিকে বিলাসবহুল এসি কামরার ভাড়া কার্যত নাগালের বাইরে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে কিছুটা রেহাই দেওয়ার মতো কথা শোনাল…

মাটি থেকে ১,৩৭৫ ফুট নীচে, পর্যটকদের জন্য খুলে গেল বিশ্বের গভীরতম হোটেল

ভ্রমণ অনলাইনডেস্ক: সম্প্রতি ব্রিটেনের ওয়েলসে পর্যটকদের জন্য একটি হোটেল খোলা হয়েছে যেটি বিশ্বের ‘গভীরতম হোটেল’ হিসেবে স্বীকৃতি লাভ করেছে। কারণ এই হোটেলটির অবস্থান ভূপৃষ্ঠ থেকে ১,৩৭৫ ফুট গভীরে। অ্যাডভেঞ্চারের নেশায় বহু মানুষ পাড়ি দেন পাহাড়-সমুদ্র-জঙ্গলে। কিন্তু মাটির নীচে বিলাসবহুল হোটেলে…

হাওড়ার দুই ট্রেনে জুড়ল ভিস্টাডোম কোচ

ভ্রমণ অনলাইনডেস্ক: এ বার দক্ষিণবঙ্গেও দেখা মিলল ভিস্টাডোম কোচের। হাওড়ার সঙ্গে রাজ্যের দু’টি জায়গার সংযোগকারী দু’টি ট্রেনের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে ভিস্টাডোম কোচ। তবে গোটা ব্যাপারটাই এখন পরীক্ষামূলক ভাবে চলছে। হাওড়া- নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেসে এ বার থেকে জোড়া হয়েছে…

বেড়ে যায় সবুজের ঘনঘটা, তাই গোয়াকে সত্যি করে চিনতে চলুন বর্ষায়

ভ্রমণ অনলাইনডেস্ক: বর্ষায় অনেকে বেড়াতে যেতে চান না। ভাবেন প্রবল বৃষ্টি মানেই একরাশ সমস্যা, বিপত্তি। কিন্তু আমাদের দেশে এমন কিছু জায়গা আছে, যেখানে বর্ষাতেই সৌন্দর্য বেড়ে যায়। এমনই একটা জায়গা হল গোয়া। বর্ষায় গোয়া অনন্যা। দ্বিধাহীন ভাবেই বলে দেওয়া যায়…

গাইডদের জন্য বিশেষ পাঠক্রম শুরু করল পশ্চিমবঙ্গ পর্যটন

Sundarban

ভ্রমণ অনলাইনডেস্ক: পশ্চিমবঙ্গে জেলায় জেলায় ‘গাইড’দের বিশেষ প্রশিক্ষণের জন্য প্রথম বার উন্নত মানের কোর্স বা পাঠক্রম তৈরির কাজ শুরু করেছে রাজ্যের পর্যটন দফতর। সরকারি সূত্রের খবর, রাজ্যের পর্যটন ক্ষেত্রকে কয়েকটি ভাগে ভাগ করে গাইড তৈরির জন্য বিশেষ পাঠক্রম তৈরি হচ্ছে।…

পুজোয় ট্রেনের টিকিট বুকিং শুরু, রবিবারও কাউন্টার খুলে রাখার সিদ্ধান্ত রেলের

ভ্রমণ অনলাইনডেস্ক: চার মাস পরেই দুর্গাপুজো। তাই বেড়াতে যাওয়ার ট্রেনের টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছে। এ বছর পুজো অক্টোবর মাসের শেষে। ২০ অক্টোবর ষষ্ঠী। রেল তার চার মাস আগেই পুজোর বুকিংয়ের কাউন্টার খুলে দিয়েছে। এমনকি পুজোর ছুটিতে পূর্ব রেলের হাওড়া-শিয়ালদহ…

কাংড়াকে পর্যটন রাজধানী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা হিমাচল প্রদেশের

ভ্রমণ অনলাইনডেস্ক: পর্যটনশিল্পে নতুন দিগন্ত খুলতে চাইছে হিমাচল প্রদেশ। ঠিক সেই কারণে কাংড়াকে সে রাজ্যের পর্যটন রাজধানী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছে তারা। পাশাপাশি রাজ্যের স্বল্প পরিচিত জায়গাগুলিকে পর্যটন-মানচিত্রে নিয়ে আসার জন্য নতুন পর্যটননীতিও আনছে সুখবিন্দর সুখুর নেতৃত্বাধীন সে রাজ্যের…

ভয়াবহ দুর্যোগের জের, উত্তর সিকিমের পারমিট দেওয়া আপাতত বন্ধ

ভ্রমণ অনলাইনডেস্ক: গত সপ্তাহেই ভয়াবহ দুর্যোগের কবলে পড়েছিল উত্তর সিকিম। আটকে পড়েছিলেন প্রায় আড়াই হাজার পর্যটক। এই পরিস্থিতিতে আপাতত সেখানে যাওয়ার পারমিট দেওয়া বন্ধ করে দিল প্রশাসন। এ বার বর্ষার শুরু থেকেই ভারী বৃষ্টির কবলে পড়েছে সিকিম। কিন্তু গত সপ্তাহের…