Bhramon

Bhramon

সময়ের আগেই তুষারপাত গুলমার্গ, সোনমার্গে, আনন্দে মাতলেন পর্যটকরা

ভ্রমণ অনলাইনডেস্ক: নির্দিষ্ট সময়ের বেশ কিছুটা আগেই বরফ পড়ল কাশ্মীরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সোনমার্গ এবং গুলমার্গে। এর ফলে খুশিতে রীতিমত আত্মহারা পর্যটকরা। খুশি ভ্রমণের সঙ্গে নির্ভরশীল সকলেই। তাঁদের আশা তাড়াতাড়ি বরফ পড়ে যাওয়ার ফলে দীপাবলির ছুটিতে পর্যটকদের ভিড় বাড়বে। বৃহস্পতিবার মধ্যরাত…

দু’বছর পর আবার মহাসমারোহে ফিরছে নাগাল্যান্ডের হর্নবিল উৎসব

ভ্রমণ অনলাইনডেস্ক: কোভিডের কারণে দু’বছর কিছুটা ম্রিয়মাণ থাকার পর ফের মহাসমারোহে ফিরছে নাগাল্যান্ডের হর্নবিল উৎসব। আগামী ১ থেকে ১০ ডিসেম্বর এই উৎসব হতে চলেছে। এ বার এই উৎসব ২৩তম বছরে পড়ল। রাজধানী কোহিমা থেকে ১২ কিলোমিটার দূরে কিসামায়, নাগা হেরিটেজ…

উত্তরবঙ্গের পর্যটনের বিকাশে পৃথক টাস্ক ফোর্স গঠনের ঘোষণা মুখ্যসচিবের

ভ্রমণ অনলাইনডেস্ক: উত্তরবঙ্গের পর্যটনের বিকাশে এ বার আলাদা টাস্ক ফোর্স তৈরির সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য সরকারের বিভিন্ন দফতর ও পর্যটনের সঙ্গে যুক্ত অংশীদারদের নিয়ে তা তৈরি করা হবে। বুধবার শিলিগুড়ি মৈনাক ট্যুরিস্ট লজে এই সিদ্ধান্তের কথা জানান রাজ্যের মুখ্যসচিব…

কালীপুজো-দীপাবলি: চলুন দর্শন করে আসি রানি রাসমণি প্রতিষ্ঠিত, শ্রীরামকৃষ্ণ স্মৃতিধন্য ভবতারিণীকে

Bhabatarini temple, Dakshineshwar

শুভদীপ রায় চৌধুরী কালীপুজো-দীপাবলি দোরগোড়ায়। চলুন ঘুরে আসি দক্ষিণেশ্বর থেকে। দর্শন করে আসি রানি রাসমণি প্রতিষ্ঠিত, ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ও মা সারদার স্মৃতিধন্য ভবতারিণীকে।    ভবতারিণী মন্দিরের কথা বললে প্রথমেই মনে পড়ে যায় রানি রাসমণির কথা। রাসমণির জন্ম ১২০০ বঙ্গাব্দ…

কালীপুজো-দীপাবলি: পুজো উপলক্ষ্যে সেজে উঠেছে ময়দা কালীবাড়ি

পাপিয়া মিত্র শারদোৎসবের পরেই এসে গেল হেমন্তোৎসব। কার্তিকের হেমন্তোৎসবে মা কালী তথা শ্যামামায়ের আরাধনা। গোটা রাজ্যেই পুজোর প্রস্তুতি পৌঁছে গিয়েছে একেবারে শেষ লগ্নে। পিছিয়ে নেই দক্ষিণ ২৪ পরগণা জেলাও। চলুন কালীপুজোয় যাওয়া যাক ময়দা কালীবাড়িতে। ‘ময়দা’ নামের উৎপত্তি নিয়ে দু’টি…

উত্তরাখণ্ডের কার্তিকস্বামীকে তীর্থকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা

ভ্রমণ অনলাইনডেস্ক: উত্তরাখণ্ডের কার্তিকস্বামী মন্দির বাঙালি পর্যটকদের কাছে পরিচিত হলেও দেশের তীর্থকেন্দ্র হিসেবে তার বিশেষ পরিচিতি নেই। অথচ ২০০ বছরের পুরোনো এই মন্দিরকে ঘিরে এক বিশাল পৌরাণিক গল্পও রয়েছে। সেই মন্দিরকেই এ বার তীর্থকেন্দ্র হিসেবে গড়ে তোলার চিন্তাভাবনা করছে উত্তরাখণ্ড…

অনীত থাপার হস্তক্ষেপে খুলল জট, আজ থেকে সচল টাইগার হিল

sunrise at tiger hill

ভ্রমণ অনলাইনডেস্ক: দার্জিলিংয়ে আসা পর্যটকদের কাছে স্বস্তির খবর! গোর্খা গাড়িচালকদের ধর্মঘটে এক দিন কার্যত অচল থাকার পর বুধবার থেকেই খুলল টাইগার হিল। মঙ্গলবার থেকে এখানে টানা ধর্মঘটের ডাক দিয়েছিল গোর্খা চালক সংগঠন। তবে বুধবার জিটিএ (গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন)-এর চিফ এগ্‌জ়িকিউটিভ…

কালীপুজো-দীপাবলি: শান্তিপুরে চাঁদুনিবাড়িতে পুজোর সময় গৃহদেবতারাও উপস্থিত থাকেন

chaduni ma, shantipur

শুভদীপ রায় চৌধুরী বহু দূরদূরান্ত থেকে সাধারণ মানুষ বছরে দু’ বার শান্তিপুরে ছুটে আসে – একবার রাস উৎসবে আর এক বার দীপান্বিতা কালীপুজো‍য়। শান্তিপুরের বহু প্রাচীন কালীপূজার মধ্যে সব থেকে আগে যাঁর নাম উঠে আসে তিনি হলেন মা আগমেশ্বরী। এ…

কেদারনাথ এ বার পৌঁছোনো যাবে রোপওয়েতে, প্রকল্পে সবুজ সংকেত

ভ্রমণ অনলাইনডেস্ক: সোনপ্রয়াগ থেকে কেদারনাথ পর্যন্ত রোপওয়ে পরিষেবা চালু করার চিন্তাভাবনা চলছিল বেশ কিছু দিন ধরেই। এ বার প্রকল্পে সবুজ সংকেত দিয়েছে ‘ন্যাশনাল ওয়াইল্ড লাইফ বোর্ড’ (এনডব্লিউবি)। ফলে, এক দিকে যেমন যাত্রার সময় কমবে, তেমনই হেলিকপ্টারের একটা সস্তার বিকল্পও পাওয়া…

কেদারনাথের কাছে হেলিকপ্টার ভেঙে ৬ তীর্থযাত্রী ও পাইলটের মৃত্যু

দেহরাদুন: কেদারনাথের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ছ’ জন তীর্থযাত্রীর মৃত্যু হল। মারা গিয়েছেন পাইলটও। দুর্ঘটনাটি ঘটে আজ সকালে পৌনে ১২টা নাগাদ। হেলিকপ্টারটি তীর্থযাত্রীদের  নিয়ে কেদারনাথ থেকে গুপ্তকাশী আসছিল। ওড়ার একটু পরেই গরুড় চটির কাছে সেটি ভেঙে পড়ে। উত্তরাখণ্ড অসামরিক বিমান…