Bhramon

Bhramon

আলোয় সেজেছে বো ব্যারাক, ক্রিসমাস কার্নিভ্যাল কলকাতা জুড়ে

ভ্রমণ অনলাইনডেস্ক: দু ‘ দিন পরেই বড়োদিন। সেই সূত্র ধরেই এখন সেজে উঠেছে কলকাতা। আলোর রোশনাইয়ে ঝলমল করছে পার্ক স্ট্রিট, অ্যালেন পার্ক, ক্যাথেড্রাল রোড। সেজে উঠেছে বো ব্যারাকও। ক্রিসমাসের সময় কলকাতাবাসীর অন্যতম ডেস্টিনেশন হয়ে ওঠে এই বো ব্যারাক। এ বছর…

পশ্চিমবঙ্গের প্রথম বন্দে ভারত কি ৩০ ডিসেম্বর? জল্পনা তুঙ্গে

ভ্রমণ অনলাইনডেস্ক: বছর শেষ হওয়ার আগেই কি নতুন উপহার পেয়ে যাবে পশ্চিমবঙ্গ? ৩০ ডিসেম্বরই কি বাংলার মাটিতে শুরু হতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেসের পথচলা? সূত্রের খবর, এ বিষয়ে জোরকদমে কাজ শুরু করে দিয়েছে পূর্ব রেল। রাজ্যে প্রথম বন্দে ভারত ট্রেন…

কপালকুণ্ডলা মন্দির ঘিরে পর্যটন সার্কিট তৈরির পরিকল্পনা রাজ্যের

ভ্রমণ অনলাইনডেস্ক: সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র খ্যাত ঐতিহাসিক কপালকুণ্ডলা মন্দিরকে ঘিরে পর্যটন সার্কিট তৈরি করার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। পাশাপাশি জাতীয় সড়ক থেকে দরিয়াপুর গ্রামে যাওয়ার রাস্তাও দ্রুত সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্দির থেকে সামান্য দূরে যে দরিয়াপুর লাইট হাউস ও পেটুয়াঘাট…

কাশ্মীরে শুরু হল শীতলতম মরশুম ‘চিলা ই কালান’

ভ্রমণ অনলাইনডেস্ক: কড়া ঠান্ডায় কাঁপছে কাশ্মীর উপত্যকা। সেই কারণেই ভূস্বর্গে শুরু হয়ে গেল শীতলতম মরশুম ৷ যা ‘চিলা-ই-কালান’ নামে পরিচিত ৷ বুধবার পহেলগাম-সহ অনেক জায়গায় হিমাঙ্কের অনেক নীচে নেমে যায় তাপমাত্রার পারদ ৷ আধিকারিকদের মতে, সর্বনিম্ন রাতের তাপমাত্রা মাইনাস ৬.২…

২৫ জানুয়ারি থেকে শ্রীজগন্নাথ যাত্রা পর্যটন ট্রেন চালু করবে ভারতীয় রেল

ভ্রমণ অনলাইনডেস্ক: আগামী ২৫ জানুয়ারি পথে নামবে শ্রীজগন্নাথ যাত্রা পর্যটন ট্রেন। রেলের ‘ভারত গৌরব’ প্রকল্পের আওতায় এই ট্রেনযাত্রা শুরু হচ্ছে। পুরীর পাশাপাশি উত্তরপ্রদেশ, বিহার এবং ঝাড়খণ্ডের বিভিন্ন ধর্মীয় স্থানের ভ্রমণ করানো হবে এই ট্রেনযাত্রার মধ্যে দিয়ে। জানা গিয়েছে, এই ট্রেনের…

ঐতিহাসিক কটাস রাজ মন্দির দর্শনের জন্য ভারতীয়দের ভিসা মঞ্জুর করল পাকিস্তান

ভ্রমণ অনলাইনডেস্ক: ঐতিহাসিক এক মন্দির দর্শনের জন্য তিক্ততা ভুলে সৌহার্দ্যের নজির তৈরি করল পাকিস্তান এবং ভারত। ওয়াঘার ও পারে অবস্থিত কটাস রাজ মন্দিরে যাওয়ার জন্য ভারতীয় হিন্দু এবং শিখ দর্শনার্থীদের জন্য ভিসা মঞ্জুর করল পাকিস্তান। দ্বিপাক্ষিক সমঝোতা মেনে ৯৬ জনের…

তেলকুপি: দামোদরের জলে ডুবে থাকা এক দেউলনগরী

নিজস্ব প্রতিনিধি: দামোদরের গভীর জলে পাশাপাশি দু’টি জীর্ণ দেউল। কিছু দূরে মন্দিরের পাশে অযত্নে পড়ে রয়েছে দেউলের মূর্তি। এটাই বর্তমানের তেলকুপি। দামোদরের দক্ষিণ পাড়ের একদা সমৃদ্ধ এই বন্দর থেকে তাম্রলিপ্ত অধুনা তমলুকের সাথে জলপথে চলত বাণিজ্য। সেই সূত্রে এই বন্দরেই…

১০০ কোটি টাকা ব্যয়ে নতুন হেরিটেজ মিউজিয়ামের পরিকল্পনা বারাণসীতে

ভ্রমণ অনলাইনডেস্ক: বারাণসীতে এমনিতেই অনেক মিউজিয়াম রয়েছে। এর ওপরে আরও একটি বিশাল বড়ো মিউজিয়াম তৈরি করার পরিকল্পনা করা হচ্ছে শহরে। এই মিউজিয়ামটি তৈরি করতে একশো কোটি টাকা খরচা হবে বলে মনে করা হচ্ছে। কাশীর ইতিহাস এবং তার সংস্কৃতি ও ঐতিহ্যকে…

জি-২০: পর্যটনকেন্দ্রগুলিতে থাকুক পর্যটকবান্ধব পুলিশ, রাজ্যগুলিকে আবেদন কেন্দ্রের

ভ্রমণ অনলাইনডেস্ক: এ বছর ভারতে অনুষ্ঠিত হতে চলেছে জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির সম্মেলন। আগামী সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়ে ২০২৪-এর নভেম্বর পর্যন্ত চলবে এই গোষ্ঠীভুক্ত দেশগুলির কূটনৈতিক পর্যায়ের নানান বৈঠক। এই সম্মেলনকে কেন্দ্র করে পর্যটনেও জোয়ার আসতে চলেছে দেশে। কারণ দেশবিদেশের…

দক্ষিণ ২৪ পরগণা স্বামীনারায়ণ মন্দিরে রোপওয়ে পরিষেবার পরিকল্পনা রাজ্যের

ভ্রমণ অনলাইনডেস্ক: রোপওয়েকে গণপরিবহনের অঙ্গ করে তুলতে চলেছে পশ্চিমবঙ্গ পরিবহন দফতর। দক্ষিণ ২৪ পরগনার জনপ্রিয় পর্যটন কেন্দ্র স্বামীনারায়ণ মন্দিরকে ঘিরেই রোপওয়ে পরিষেবার পরিকল্পনা। মন্দির থেকে ভাসা পর্যন্ত এই দেড় কিলোমিটারের পথ রোপওয়ে চেপে যাতায়াত করতে পারবেন মানুষ। আগামী দিনে এই…