Tag durgapuja 2022

রেড রোডে জমকালো কার্নিভালের মধ্যে দিয়ে শেষ হল শারদোৎসব

কলকাতা: করোনা মহামারির শেষে আবার ফিরল দুর্গাপুজোর কার্নিভাল। শনিবার কলকাতার রেড রোডের এই কার্নিভালের মধ্যে দিয়ে শেষ হল দুর্গাপুজো। ২০১৯-এ শেষ বার কার্নিভাল দেখেছিল শহর। এ বছর সেই কার্নিভাল আরও আকর্ষণীয় ও জমকালো। কারণ, ইউনেস্কোর তরফে এ বার হেরিটেজ তকমা…

কলকাতায় ঠাকুর দেখা: ইতিহাস কথা বলছে নিমতলা সর্বজনীনে

নিজস্ব প্রতিনিধি: কলকাতার প্রাচীন পুজোগুলোর মধ্যে অন্যতম নিমতলা সর্বজনীন। এই পুজোতেই এ বার যেন কলকাতার ইতিহাস কথা বলছে। তাই থিমেরও নাম দেওয়া হয়েছে, ‘ইতিহাস কথা কয়!’ উত্তর কলকাতা অর্থাৎ চিৎপুর অঞ্চল মানেই যে ব্যাপারগুলো আপনার মাথায় প্রথম আসবে সেগুলো হল…

আজ সন্ধ্যা থেকে বৃষ্টির সম্ভাবনা, তবুও ঠাকুর দেখা হোক চুটিয়ে

কলকাতা: পুজোয় বৃষ্টি ভালো না রোদ, এই বিতর্ক এখন তুঙ্গে। চূড়ান্ত অস্বস্তিকর পরিবেশে ঠাকুর দেখতে হচ্ছে এখন দর্শনার্থীদের। ঘর্মাক্ত পরিবেশ, পাল্লা দিয়ে বাড়ছে পারদ। এই পরিস্থিতি অনেকেই চাইছেন একটু বৃষ্টি হোক। সবাইকে অবগত করার জন্য জানানো হচ্ছে যে আজ, অর্থাৎ…

৫ থেকে ৮ অক্টোবর উত্তরাখণ্ডে প্রবল বর্ষণের আশংকা, সতর্ক থাকুন পর্যটকরা

দেহরাদুন: পুজো শুরু হতেই বাঙালির দূরপাল্লার ভ্রমণ শুরু হয়ে গিয়েছে। ভ্রমণপ্রিয় মানুষজন এখন পাড়ি দিচ্ছেন রাজস্থান, হিমাচল, উত্তরাখণ্ড, কাশ্মীর ইত্যাদি রাজ্যে। কিন্তু এরই মধ্যে কিছুটা চিন্তার খবর দিল আবহাওয়া দফতর। আগামী ৫ থেকে ৮ অক্টোবর, উত্তরাখণ্ডে প্রবল বর্ষণের সতর্কবার্তা দিয়েছে…

কলকাতায় ঠাকুর দেখা: আঁকা ছবিতে ফুটেছে পাহাড় থেকে সমুদ্র, একুশ পল্লীর উদ্ভাবনী থিম

শ্রয়ণ সেন — “কাল সকালে দেখা হচ্ছে, বড়ো ঘড়ির নীচে চলে এসো কিন্তু।” — “হ্যাঁ, ঠিক চলে আসব। দেখা হবে বড়ো ঘড়ির নীচে।” বাঙালির ভ্রমণের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে গিয়েছে একটি শব্দগুচ্ছ, ‘বড়ো ঘড়ি।’ এই মোবাইলের যুগেও বড়ো ঘড়ির গুরুত্ব…

কলকাতায় ঠাকুর দেখা: চলুন বেহালা থেকে বেলেঘাটা

আজকের রাত পোহালেই পঞ্চমী। শুরু হয়ে যাবে মহানগরে ঠাকুর দেখা। ভ্রমণ অনলাইন জানিয়ে দিল কিছু উল্লেখযোগ্য সর্বজনীন পুজোর থিম। বেহালা নতুন দলের পুজো এ বছর ৫৭ বছরে পড়ল। এ বারের পুজোর থিম ‘আশ্রয়’। থিমশিল্পী অয়ন সাহা। এই থিমের ব্যাখ্যা দিলেন…

কলকাতায় ঠাকুর দেখা: বাবুবাগানে দেখুন ‘ইন্ডিয়ান কয়েন পার্ক’

babubagan

দক্ষিণ কলকাতার ঐতিহ্যশালী পুজো বাবুবাগান প্রতি বছরই নিত্যনতুন থিম নিয়ে হাজির হয় পুজোর ময়দানে। অভিনব থিমে দর্শনার্থীদের চমক দিতে তারা ওস্তাদ। এ বারও তার ব্যতিক্রম হচ্ছে না। এ বার তাদের পুজোর থিম ‘মা তুঝে সেলাম’। ৬১ বছরে পড়ল ঢাকুরিয়ার এই…

কলকাতায় ঠাকুর দেখা: ঢাকুরিয়ার শহিদনগর সর্বজনীনের পুজোয় সম্মানিত হচ্ছেন অনামা শিল্পীরা

Shahidnagar Sarbojanin

শহিদনগর সর্বজনীন পুজো কমিটি এ বছর এক সঙ্গে চলার, এক সঙ্গে বাঁচার বার্তা দিচ্ছে। এ বছর তাদের পুজোর থিম হল ‘চেনা শহর অচেনা মুখ’। আমাদের এই রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন বহু শিল্পী, যাঁরা আমাদের অচেনা। শিল্পের নানা ক্ষেত্রের সঙ্গে তাঁরা…

দুর্গাপার্বণ: শান্তিপুরের বড়ো গোস্বামীবাড়িতে প্রতিমার ১০টি হাতের মধ্যে দু’টি হাত বড়ো

নিজস্ব প্রতিনিধি: শান্তিপুরের প্রাচীন ঐতিহ্যের মধ্যে অন্যতম এই অঞ্চলের দুর্গাপুজো, যা বহু বছর ধরে হয়ে আসছে বিভিন্ন বনেদিবাড়িতে। বৈষ্ণব এবং শৈব ধারার পাশাপাশি এখানে শাক্তমতের আড়ম্বরও লক্ষ করা যায়, ধুমধাম করে পালিত হয় দুর্গাপুজো, কালীপুজো। এই অঞ্চলের একটি প্রাচীন পরিবারে…

পুজোয় রাতেও লোকাল ট্রেন, জেনে নিন সময়সূচী

কলকাতা: দুর্গাপুজোর সময় রাতভর ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল। পঞ্চমী থেকে দশমী শিয়ালদহ ডিভিশনে ২০টি স্পেশাল ট্রেন চালানো হবে। বাড়তি ট্রেন চলবে শিয়ালদহ–নৈহাটি, শিয়ালদহ–রানাঘাট, শিয়ালদহ–বনগাঁ, শিয়ালদহ-ডানকুনি। দক্ষিণ শাখায় স্পেশাল বজবজ এবং বারুইপুর লোকালও চালানো হবে। কখন কোন জায়গা থেকে ছাড়বে…