পুজোর আর মাসখানেকও বাকি নেই! ইতিমধ্যেই ঘরে ঘরে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। এই আবহেই ভ্রমণপিপাসু বাঙালির জন্য সুখবর— দুর্গাপুজোয় বিশেষ পরিক্রমার ঘোষণা করল রাজ্য পরিবহণ দফতর। পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, এ বছরও শুধুমাত্র সরকারি বাস ও লঞ্চেই হবে পুজো দর্শনের আয়োজন।
ডব্লিউবিটিসি (WBTC)-র উদ্যোগে বনেদি বাড়ির পূজা থেকে শুরু করে উত্তর কলকাতার ঐতিহ্যবাহী মণ্ডপ— সব ঘুরে দেখানো হবে শীতাতপনিয়ন্ত্রিত ভলভো বাস ও আরামদায়ক লঞ্চে।
বনেদি বাড়ির পূজা পরিক্রমা
- যাত্রা শুরু: সপ্তমী, অষ্টমী, নবমী সকাল ৮টা (এসপ্ল্যানেড ট্রাম টার্মিনাস থেকে)
- ভাড়া: জনপ্রতি ₹২২০০ (৫–১০ বছরের শিশুদের ₹১৬৫০, ৫ বছরের কম শিশু ফ্রি)
- দর্শন: বদনচন্দ্র রায় বাড়ি, বাগবাজার হালদার বাড়ি, বেলুড় মঠ, শোভাবাজার রাজবাড়ি, ছাতুবাবু ও লাটুবাবুর বাড়ি, রানি রাসমণির বাড়ি, বেহালা রায়বাড়ি, সোনার দুর্গা বাড়ি, সাবর্ণ রায় চৌধুরী বাড়ি
- প্যাকেজে থাকছে: সকালের জলখাবার, মধ্যাহ্নভোজ, চা-কফি ও পানীয় জল
শহরতলি থেকে বনেদি বাড়ির পুজো দর্শন
- যাত্রা শুরু: সকাল ৮টা, বারাসাত কলোনি মোড় থেকে
- ভাড়া: জনপ্রতি ₹২৩০০ (৫–১০ বছরের শিশুদের ₹১৭০০)
- দর্শন: কবিরাজ গঙ্গাপ্রসাদ সেন পরিবার, চোরবাগান চট্টোপাধ্যায় বাড়ি, জোড়াসাঁকো দাঁ পরিবার, ঠনঠনিয়া দত্তবাড়ি, লাহাবাড়ি, গিরিশচন্দ্র ঘোষ পরিবার প্রভৃতি
জলপথে উত্তর কলকাতার মণ্ডপ দর্শন
- যাত্রা শুরু: সকাল ১১টা, মিলেনিয়াম পার্ক থেকে
- ভাড়া: জনপ্রতি ₹৯০০
- রুট: আহিরীটোলা ঘাট থেকে এসি বাসে মণ্ডপ দর্শন— শোভাবাজার রাজবাড়ি, কুমোরটুলি পার্ক, জগৎ মুখার্জি পার্ক, বলরাম মন্দির, সারদা মায়ের বাড়ি, বাগবাজার সর্বজনীন
- প্যাকেজে থাকছে: জলখাবার ও পানীয়
জনপ্রিয় মণ্ডপ পরিক্রমা
- যাত্রা শুরু: ষষ্ঠী, সপ্তমী ও নবমীর দিন সকাল ৯টা (এসপ্ল্যানেড ও বারাসাত থেকে)
- দর্শন: একডালিয়া এভারগ্রিন, সিংহী পার্ক, বাদামতলা আষাঢ় সংঘ, মুদিয়ালি, শিবমন্দির, মহম্মদ আলি পার্ক, কলেজ স্কোয়ার, বাগবাজার সর্বজনীন, বাগবাজার পল্লি
- ভাড়া: এসপ্ল্যানেড থেকে ₹২২০০, বারাসাত থেকে ₹২৩00
- সুবিধা: জলখাবার ও মধ্যাহ্নভোজ
বাজেট ট্যুর (নন-এসি বাস)
- স্টার্টিং পয়েন্ট: হাওড়া সিটিসি টার্মিনাস, টালিগঞ্জ ট্রাম ডিপো, বারাসাত কলোনি মোড়, মধ্যমগ্রাম চৌমাথা, ডানলপ মোড়
- ভাড়া: ₹৫০০–₹৭০০
বুকিং-এর নিয়ম
- অনলাইন বুকিং: WBTC অফিসিয়াল ওয়েবসাইট
- অফলাইন বুকিং: পরিবহণ নিগমের সমস্ত ডিপো থেকে
- ফোনে বুকিং: 📞 9830177000




