বর্ষায় চলুন মুম্বই থেকে শনি শিংনাপুর-শিরডি-নাসিক

মনে করুন পশ্চিমঘাট পর্বতমালার উপর দিয়ে গাড়ি নিয়ে চলেছেন আপনি। সঙ্গী চার-পাঁচ জন। চলেছেন মুম্বই থেকে, জাতীয় সড়ক বরাবর। পাশ দিয়ে চলেছে রেলপথ। এই সড়কপথে রয়েছে বেশ কিছু টানেলও। আর রাস্তার দু’ ধারে যে দিকে তাকান সবুজ, সবুজ আর সবুজ…
