ঐতিহ্যের শান্তিপুরে রঘুনাথের রথযাত্রায় এ বার পুজো আছে, ভক্ত নেই

শুভদীপ রায় চৌধুরী পুজো আছে, ধুম নেই। আচার-অনুষ্ঠান পালন আছে, ভক্তসমাগম নেই। রথযাত্রা আছে, শোভাযাত্রা নেই। করোনা-আবহে শান্তিপুরে এ ভাবেই পালিত হচ্ছে এ বছরের রথযাত্রা। শাক্ত, শৈব ও বৈষ্ণব – সেই প্রাচীন কাল থেকেই শান্তিপুরে এই তিন ধারার মেলবন্ধন।…
