দুর্গাপার্বণ: সন্ধিপূজায় চৌষট্টি যোগিনীর উদ্দেশে ৬৪টি পদ্ম দেওয়া হয় মল্লিক ফটকের ভট্টাচার্য পরিবারে

নিজস্ব প্রতিনিধি: পুজোর ঢাকে কাঠি ইতিমধ্যেই পড়ে গিয়েছে। বনেদিবাড়ির ঠাকুরদালানও সেজে উঠছে উমার আগমনে। বনেদিবাড়িতে দশভূজা মহিষমর্দিনীর আরাধনা যেমন হয় নিষ্ঠার সঙ্গে তেমনই পরম্পরার রীতিনীতিও থাকে প্রবল। তেমনই এক বনেদিবাড়ি হল হাওড়ার মল্লিক ফটকের ভট্টাচার্যবাড়ি। হাওড়া জেলার বনেদিবাড়িগুলির মধ্যে অন্যতম…
