এ বার থেকে লিফ্ট চড়ে পৌঁছে যাওয়া যাবে ইলোরার কৈলাশ গুহার দোতলায়

ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক নিদর্শনগুলির মধ্যে অন্যতম ইলোরা গুহা। ইউনেস্কোর তালিকাভুক্ত অন্যতম জনপ্রিয় বিশ্ব ঐতিহ্য স্থল। মহারাষ্ট্রের আওরঙ্গাবাদ জেলায় অবস্থিত এই পুরাতাত্ত্বিক নিদর্শনটি যাতে শারীরিক ভাবে অল্প সক্ষমরাও দেখতে পারেন তার জন্য ব্যবস্থা হচ্ছে। হাইড্রোলিক লিফ্ট বসছে এই গুহায়।…

