২৫ ডিসেম্বর থেকে ফের চালু হচ্ছে টয় ট্রেন, আপাতত দার্জিলিং-ঘুম জয়রাইড

ভ্রমণঅনলাইন ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। শুক্রবার ২৫ ডিসেম্বর থেকে ফের চালু হচ্ছে দার্জিলিং-এর টয় ট্রেন। তবে আপাতত এই পরিষেবা জয়রাইডের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আর পর্যটকদের মেনে চলতে হবে সমস্ত রকম করোনাবিধি। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের অধিকর্তা একে মিশ্র বলেন,…
