দুর্গাপার্বণ: ছয় হাজার ফুট উচ্চতায় ‘স্বর্গের পুজো’, চমক ঝান্ডিতে

কালিম্পং: শারদোৎসবের আনন্দের ঢেউ এ বার আছড়ে পড়ল সমুদ্রপৃষ্ঠ থেকে ৬২০০ ফুট উচু পাহাড়ের কোলে। কালিম্পং জেলার গরুবাথান ব্লকের পাহাড়ের কোলে ছোট্ট দু’টি গ্রাম ঝান্ডি ও সুন্তালে। সেখানেই আয়োজিত হতে চলেছে দুর্গাপুজো। শুক্রবার দিন হইহই করে খুঁটি পুজো হয়ে গেল।…









