ট্রেকিং-এর নতুন গন্তব্য: মুন্নারের কাছে মিসাপুলিমালা

মুন্নার (কেরল): আনাইমুদির পরেই পশ্চিমঘাট পর্বতমালার দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ মিসাপুলিমালা। উচ্চতা ২৬৪০ মিটার অর্থাৎ ৮৬৬১ ফুট। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত এই শৃঙ্গ ট্রেকিং-এর নতুন গন্তব্য হয়ে উঠেছে। ‘মিসাপুলিমালা’, এই মালায়ালম শব্দের অর্থ হল গোঁফযুক্ত বাঘের পাহাড়। ‘মিসা’র অর্থ গোঁফযুক্ত, ‘পুলি’র…
