Category ভ্রমণ কাহিনি

ঘুরতে বেরিয়ে নানা স্মৃতি জমা হয় মনের মধ্যে। সেই সব স্মৃতি হাতড়ে লেখা এই বিভাগের ভ্রমণ কাহিনিগুলি।

তিন দিনের অজ্ঞাতবাস ২ / দারিংবাড়ির প্রেমে

দুপুরের খাওয়াটা বেশ জম্পেশ হল। অনিলবাবু আপশোশ করছিলেন মাছ খাওয়াতে পারছেন না বলে। এই দারিংবাড়িতে মাছ জোগাড় করা ততটাই দুষ্কর যতটা দুষ্কর ডুমুরের ফুল জোগাড় করা। তাই শেষ চেষ্টা করেছিলেন দিব্যকে দিয়ে মাছ জোগাড় করার। কিন্তু দুপুর সাড়ে ১২টায় আসকার…

তিন দিনের অজ্ঞাতবাস ১/ দারিংবাড়ির পথে

শম্ভু সেন এই ভ্রমণ একটু পুরোনো, বছর পাঁচেক আগের, ২০১৫-এর মার্চের। তাতে কী? ঘরবন্দি মন যে স্মৃতি হাতড়ে ফিরে গেল সেই দিনগুলোয়। কী দেখলাম, দার্জিলিং? চোখটা একটু ভালো করে কচলে নিলাম – না, দার্জলিং। দার্জলিং অটো স্ট্যান্ড – চৌমাথায় এক…

রবীন্দ্র-জন্মদিনে ফিরে দেখা: মংপুর রবীন্দ্রভবনে কিছুক্ষণ

‘তোমার খোলা হাওয়া, লাগিয়ে পালে…’, গুনগুন করতে করতে এগিয়ে এলেন শিশির রাহুত। এখানকার কেয়ারটেকার, তথা গাইড, তথা সব কিছু। তাঁর কথা বলার, গান গাওয়ার একটা নিজস্ব ভঙ্গিমা রয়েছে। মাথা কাত করে গান গেয়ে যাচ্ছেন শিশিরবাবু। একটু আগেই একগুচ্ছ পর্যটককে বাড়িটি দেখিয়েছেন…

পরমেশ্বরের সন্ধানে কৈলাস-মানসে: শেষ পর্ব/ দুর্যোগ কাটিয়ে ঘরে ফেরা

সুব্রত গোস্বামী (পূর্ব প্রকাশিতের পর) ভোরের আলো ফোটার আগেই রওনা দিলাম নাজাং-এর উদ্দেশে। সবার মুখ থমথমে। লিয়াজঁ অফিসারদের খুব চিন্তাগ্রস্ত লাগছে। কাল রাত থেকে অবিরাম বৃষ্টি চলছে, সঙ্গে কনকনে হাওয়া। চারিদিক থেকে ধসের খবর আসছে। দুর্যোগ পিছু ছাড়ছে না। বৃষ্টির…

পরমেশ্বরের সন্ধানে কৈলাস-মানসে: পর্ব ১১/ ফেরার পথে গুনজি হয়ে বুধি

Mount Kailas from Manas

সুব্রত গোস্বামী (পূর্ব প্রকাশিতের পর) কাল প্রায় সারা রাত জেগে কেটেছে। চোখ জ্বালা করছে। কিন্তু যে দৃশ্যের সাক্ষী থেকেছি, তাতে মনে অপার শান্তি। অতিথিশালায় ফিরে এসে বাকি সময়টা বসে বসেই কাটিয়ে দিয়েছি। আজ মানসকে বিদায় জানানোর পালা। আরেক বার গেলাম…

পরমেশ্বরের সন্ধানে কৈলাস-মানসে: পর্ব ১০/ সেই জ্যোতিদর্শন

Mount Kailas from Qugu

সুব্রত গোস্বামী (পূর্ব প্রকাশিতের পর) বেলা ১১টা নাগাদ পৌঁছে গেলাম কিউগুতে। মানসের তীরে এই জনপদ। সরোবরের নীল জলরাশি সূর্যের আলোয় হিরের দ্যুতি ছড়াচ্ছে। শত সহস্র জলকণা সূর্যের আলোয় তারার মতো জ্বলজ্বল করছে। দূরে দেখা যাচ্ছে কৈলাস পর্বত। সরোবর সংলগ্ন এক…

পরমেশ্বরের সন্ধানে কৈলাস-মানসে: পর্ব ৯/ পরিক্রমা অন্তে হোর-এ

Gaurikund

সুব্রত গোস্বামী (পূর্ব প্রকাশিতের পর) মাঝে মাঝে বরফে পা হড়কে যাচ্ছে। জুতো তো প্রায়ই বরফে ঢুকে যাচ্ছে। ফলে জুতো-মোজা ভিজে একাকার। খুব সাবধানে লাঠি গেঁথে গেঁথে দোলমা পাসের উপর উঠতে থাকি। চলার গতি স্বভাবতই অনেক কম। ছোটো ছোটো গর্ত, ওপরে…

পরমেশ্বরের সন্ধানে কৈলাস-মানসে: পর্ব ৮/ কৈলাস-দর্শনের সিংহদুয়ারে

সুব্রত গোস্বামী (পূর্ব প্রকাশিতের পর) ১০ আগস্ট। আজ আমাদের কৈলাস পরিক্রমা শুরু হবে, নয় কিমি দূরের যমদুয়ার থেকে। ছোটো বাসে চেপে পৌঁছে গেলাম সেখানে। পুরাণে আছে, যমরাজ এখানেই নাকি খাতা খুলে বসে  থাকেন। আমাদের কৃতকর্ম ভালো হলে স্বর্গের পথ ধরে…

পরমেশ্বরের সন্ধানে কৈলাস-মানসে: পর্ব ৭/ মানসদর্শন

manas sarovar

সুব্রত গোস্বামী (পূর্ব প্রকাশিতের পর) ৮ আগস্ট। প্রতি দিনের অভ্যাসমতো ঘুম ভাঙল ভোর ৫টায়। আমার ঘড়িতে ভোর ৫টা। আদতে স্থানীয় সময় সকাল সাড়ে ৭টা। তিব্বত তথা চিনা সময় আড়াই ঘণ্টা এগিয়ে। যা-ই হোক, ভোর ৫টা হোক বা সকাল সাড়ে ৭টা,…

পরমেশ্বরের সন্ধানে কৈলাস-মানসে: পর্ব ৬/ লিপুলেখ দিয়ে তাকলাকোটে

সুব্রত গোস্বামী (পূর্ব প্রকাশিতের পর) ৫ আগস্ট। আজ চলেছি কালাপানি, ১০ কিমি। সকালেই বেরিয়ে পড়লাম, সাথে জহরভাই আর সুরজভাই, আমার প্রতি মুহূর্তের সঙ্গী। পাহাড়ি পথের চড়াই-উতরাই পেরিয়ে এগিয়ে চলেছি। একটি পাকদণ্ডি পথ অতিক্রম করতেই এক সুবিশাল শৃঙ্গ চোখে পড়ল। এতক্ষণ…