Tag dhr

পাহাড়ের কোলে টাইম ট্রাভেল! ব্রিটিশ আমলের টয় ট্রেনে চাপার সুযোগ দিচ্ছে ডিএইচআর, জানুন কবে থেকে

দার্জিলিং হিমালয়ান রেলওয়ে পর্যটকদের জন্য ব্রিটিশ আমলের ১৪টি হেরিটেজ কামরা মেরামত করে লাইনে নামানোর উদ্যোগ নিয়েছে। এক বছরের মধ্যেই মিলবে এই নস্টালজিক সফরের সুযোগ। জানুন বিস্তারিত।

পুজোর মুখে ফের শুরু হচ্ছে দার্জিলিং টয় ট্রেন পরিষেবা, থাকছে বিশেষ চমক

দার্জিলিং: পুজোর মুখে খুশির খবর পর্যটন ক্ষেত্রে। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে চালু হতে চলেছে টয় ট্রেন পরিষেবা। আর সেই দিনেই টয় ট্রেনের মুকুটে জুড়ছে নতুন পালকও। ওই দিন থেকে টয় ট্রেনে জোড়া হবে এসি কোচও। এমনটাই জানা গিয়েছে দার্জিলিং হিমালয়ান…

ফের চালু শিলিগুড়ি-দার্জিলিং টয় ট্রেন, উপভোগ করুন মহানন্দা অভয়ারণ্য, চা-বাগান, দেখুন বাতাসিয়া লুপ

শিলিগুড়ি: মাসতিনেক পর আবার চালু হল টয় ট্রেন। দার্জিলিং পাহাড়ে গড়াতে শুরু করল টয় ট্রেনের চাকা। পর্যটকরা আবার উপভোগ করতে পারবেন হিলকার্ট রোডের ধার দিয়ে ক্রমান্বয়ে পাহাড়ের শীর্ষে উঠে যাওয়া টয় ট্রেনের যাত্রা। প্রসঙ্গত, দীর্ঘদিন পর গত বছর দুর্গাপুজোর আগে…

দার্জিলিং-এর টয় ট্রেনে চেপে চলুন জঙ্গল টি সাফারিতে

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: উত্তরবঙ্গে পর্যটনের পালে নতুন হাওয়া। সোমবার থেকে চালু হল দার্জিলিং হিমালয়ান রেল (DHR)-এর জঙ্গল টি সাফারি। বেশ কয়েক বছর আগে টয় ট্রেনে জঙ্গল সাফারি শুরু করেছিল ডিএইচআর। কিন্তু তা সফল হয়নি। তবে এই নতুন সাফারি সফল হবে…

১৭ মাস পর টয় ট্রেন ছুটল এনজেপি থেকে দার্জিলিং, খুশির হাওয়া পর্যটন মহলে

ভ্রমণঅনলাইন ডেস্ক: নিউজলপাইগুড়ি (এনজেপি) থেকে দার্জিলিং পর্যন্ত ফের যাত্রা শুরু হল টয় ট্রেনের। করোনাভাইরাস অতিমারির ধাক্কা সামলে ওই দীর্ঘ পাহাড়ি পথে ফের ছুটল টয় ট্রেন। ২০২০-এর ২২ মার্চ থেকে এই পরিষেবা বন্ধ ছিল। বুধবার এনজেপি-তে যাত্রার সূচনা করেন উত্তর পূর্ব…

২৫ ডিসেম্বর থেকে ফের চালু হচ্ছে টয় ট্রেন, আপাতত দার্জিলিং-ঘুম জয়রাইড

DHR toy train

ভ্রমণঅনলাইন ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। শুক্রবার ২৫ ডিসেম্বর থেকে ফের চালু হচ্ছে দার্জিলিং-এর টয় ট্রেন। তবে আপাতত এই পরিষেবা জয়রাইডের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আর পর্যটকদের মেনে চলতে হবে সমস্ত রকম করোনাবিধি। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের অধিকর্তা একে মিশ্র বলেন,…

শিলিগুড়ি থেকে তিন ঘণ্টার জঙ্গল সাফারি করতে পারবেন টয়ট্রেনে, জেনে নিন বিস্তারিত

শিলিগুড়ি: টয়ট্রেনে এ বার করে নিতে পারে বৈকালিক জঙ্গল সাফারি। তিন ঘণ্টার সফরে শিলিগুড়ি থেকে পাহাড়ে পৌঁছে আবার ফিরতে পারবেন শিলিগুড়ি। উত্তরপূর্ব সীমান্ত রেলের উদ্যোগে শিলিগুড়ি থেকে রংটং পর্যন্ত, ১৭ কিমি পথে জঙ্গল সাফারি শুরু করল টয়ট্রেন। রবিবার বিকেলে এই…