Comments on: সিসামারার পাড়ে, জলদাপাড়াকে চিনলাম অন্য ভাবে
https://www.bhramononline.com/travel-blog/travel-stories/a-visit-to-jaldapara-rhino-cottage-on-the-banks-of-sisamara-river/
Bengali Travel Tips & News | Bhraman OnlineSun, 24 Mar 2024 18:13:27 +0000
hourly
1 https://wordpress.org/?v=6.9.4
By: DEBKUMAR DATTA
https://www.bhramononline.com/travel-blog/travel-stories/a-visit-to-jaldapara-rhino-cottage-on-the-banks-of-sisamara-river/#comment-7917
Sun, 24 Mar 2024 18:13:27 +0000https://www.bhramononline.com/?p=114797#comment-7917সালকুমার অবস্থিত Jaldapara Rhino Cottage এ থেকে এলাম, মার্চ 17 থেকে 21. যাবার সময় প্রদীপ রায় বাবু কে ফোনে অনুরোধ করে ফালাকাটা থেকে অন্য গাড়ি পাঠিয়ে আমাদের নিয়ে যাবার অনুরোধ করি। অবশ্যই আলাদা চার্জ দিতে হয়। কারণ, মূর্তি নদীর তীরবর্তী Dhupjhora থেকে আমরা আসছিলাম, ওদিকের গাড়ি ভাঁড়া করে বিন্দু ও ঝালোং ভ্রমণ করে; সেই গাড়ির নিশ্চিত লক্ষ্য মাদারিহাট এর জলদাপাড়া rhino resort, যদিও সেকথা আমরা কখনোই বলিনি !। ওই নামের কোনো প্রোপার্টি আছে কি না জানিও না। সেই গাড়িকে প্রদীপ বাবুর সাহায্যে বুঝিয়ে অন্তত Falakata এসো বলে নিয়ে আসা হয়। তার জন্যও এক্সট্রা চার্জ নেয়। ড্রাইভার ছিল বাপ্পা; গাড়ির নং এর শেষ চারটি সংখ্যা 5762, Wagon R, সাদা প্লেটের গাড়ি। হাইরোড এ গাড়ি চলার সময় বিশেষ পুলিশ চেকিং ছিল। হতে পারে ইলেকশন ঘোষণা হয়ে গেছে বলে। আমাদের দুজনের পক্ষে এক নজরে লাগেজ একটু বেশি ছিল; কাজীরাঙ্গা তে জীপ সাফারী ও হাতি সাফারী করে ডুয়ার্স আসছি বলে। এক কথায় এই অংশে গাড়ির ব্যাপারে বেশ ভুগলাম। Salkumar বাজার কথাটা শুরুতেই বললে, বা প্রথমেই এই কটেজের সাথে যুক্ত গাড়ি নিয়ে নিলে Falakata ষ্টেশন বা অন্য কোনো ডুয়ার্সের জায়গা থেকে আসলে বোধহয় ওই সমস্যা হতো না।
আমরা দোতলার কটেজ পেয়ে ছিলাম। ফ্লাস্কে গরম জল বারবার দিয়েছে। আমার দাঁতের যত্নের জন্য একটু গরম জল লাগে। খাওয়া ভালোই। বাঁধের পরে সিসামারা নদী তার ওপারের জঙ্গল থেকে বাইসন আসতে আমরা বড় টর্চ লাইট নিয়ে দেখেছি। এনাদের সান্ধ্য বাউল লোক সঙ্গীত আয়োজন ছিল। সালকুমার থেকে এই নদী তীরবর্তী প্রোপার্টি বেশ ভেতরে। গাড়ি নিয়ে এলে ড্রাইভার এর বাস ঘর মনে হল রয়েছে।
শেষ দুদিন বৃষ্টি পেলাম। বৃষ্টির মধ্যেই ফালাকাটা তেই উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে ছিলাম। প্লাটফর্মে ট্রেনের বগি পজিশন বুঝতে পারা ঝক্কি। কুলি নেই। কুলি থাকলে তাদের অভিজ্ঞতা গাইড করে। প্রদীপ বাবুর পাঠানো ওই রাইনো কটেজের তরুণ ছেলেটির সাহায্য আমাদের ট্রেনে উঠতে ভীষণই কাজে লেগেছে।
]]>