The post অ্যাডভেঞ্চার ট্যুরিজমে আগ্রহী? গন্তব্য হোক ট্যুরিজম ফেয়ার appeared first on Bhramon Online.
]]>এই অ্যাডভেঞ্চার ট্যুরিজমের হরেক পসরা নিয়ে এ বার হাজির হল ট্যুরিজম ফেয়ার। শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হল তিন দিনের এই ভ্রমণমেলা। রাজ্যের ক্রেতাসুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে এই মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন কাঞ্চনজঙ্ঘা অভিযানে গিয়ে মৃত্যুকে সামনে থেকে দেখা পর্বতারোহী রমেশ রায়।
এ বার পর্বতারোহণে যে অন্ধকারাচ্ছন্ন সময় গেল, কথা প্রসঙ্গে সেটাই উঠে আসে। হিমালয়ে পর্বতারোহণে এত মৃত্যু কি কোনো ভাবে অনভিজ্ঞতার কারণে হচ্ছে? এই ব্যাপারে রমেশবাবু বলেন, “পুরোটা অনভিজ্ঞতার কারণে নয়। কারণ সেটা কারণ হলে দীপঙ্কর ঘোষের মতো একজনকে এ ভাবে হারাতে হত না। পাহাড়ে গেলে মৃত্যুর ঝুঁকি সব সময়েই থাকে। সেটা উপেক্ষা করেই যেতে হয়।”
আরও খবর কলকাতা থেকে বকখালি যাওয়া এখন আরও সহজ, জানুন বিস্তারিত
এ বার এই ট্যুরিজম ফেয়ারে ফোকাল দেশ চিন। এ ছাড়াও এখানে অংশগ্রহণ করছে রাজস্থান, ছত্তীসগঢ়, গুজরাত প্রভৃতি রাজ্য পর্যটন সংস্থাও। ট্রেকিং-সহ অ্যাডভেঞ্চার ট্যুরিজমের যাবতীয় তথ্য এখানে পাওয়া যাবে। বিশেষ নজর কেড়েছে আন্দামান। জলক্রীড়ার হরেক পসরা নিয়ে হাজির হয়েছে তারা।
সাধারণ মানুষের মধ্যে অ্যাডভেঞ্চার সংক্রান্ত উৎসাহ আরও বাড়িয়ে তোলাই যে এই মেলার অন্যতম মূল উদ্দেশ্য, সে কথাই বলেন ট্যুরিজম ফেয়ার আয়োজনকারী সংস্থা ‘ব্লু আই ইন্ডিয়া’-এর কর্ণধার সুব্রত ভৌমিক।
The post অ্যাডভেঞ্চার ট্যুরিজমে আগ্রহী? গন্তব্য হোক ট্যুরিজম ফেয়ার appeared first on Bhramon Online.
]]>The post ‘ট্যুরিজম ফেয়ার’ শুরু হল শিলিগুড়িতে, জেনে নিন বিস্তারিত appeared first on Bhramon Online.
]]>কলকাতা, আহমেদাবাদ, রায়পুরের পর শিলিগুড়িতে অনুষ্ঠিত হচ্ছে এই মেলা। উত্তরবঙ্গের সব চেয়ে পুরোনো পর্যটন মেলা এটি। খুব স্বাভাবিক ভাবেই এই মেলার আলাদা একটা গুরুত্ব রয়েছে। ১৬ ডিসেম্বর রবিবার পর্যন্ত এই মেলা চলবে।

নতুন বছর আসছে। বেড়াতে যাওয়ার প্ল্যানটা আগে ভাগে সেরে রাখতে বন্ধুর মতো হাত বাড়িয়ে দিয়েছে ‘ট্যুরিজম ফেয়ার’। কারণ, এই মেলায় যোগ দিয়েছেছে এক গুচ্ছ সরকারি ও বেসরকারি পর্যটন সংস্থা। শুধুমাত্র নামী এবং বিশ্বস্ত বেসরকারি পর্যটন সংস্তাগুলোই হাজির রয়েছে এই মেলায়। তাই নিশ্চিন্তে আপনি আপনার বেড়ানোর ঠিকানা খুঁজে নিতে পারবেন এখানে। বুকিং-এর উপর আর্কষণীয় ছাড়েরও ব্যবস্থা থাকছে।
বিদেশে ভ্রমণ
তারও হদিশ থাকছে শিলিগুড়ির ‘ট্যুরিজম ফেয়ারে’। আপনার পছন্দের গন্তব্যে বেড়াতে যাওয়ার বুকিং করে ফেলতে পারবেন এই মেলাতেই। এ বছর কলকাতার ‘ট্যুরিজম ফেয়ার’-এ সুদূর আফ্রিকার ‘মাসাইমারা’ থেকে পর্যটন সংস্থা এসেছিল।
পর্যটনপ্রেমীদের চাহিদাপূরণের মেলা
এক ছাতার তলায় পর্যটনপ্রেমীদের সব চাহিদা পূরণ করছে ‘ট্যুরিজম ফেয়ার’। কলকাতার ‘ট্যুরিজম ফেয়ারে’ আসা পর্যটকের বক্তব্য থেকেই তা পরিষ্কার হয়ে যায়। বিস্তারিত জানতে দেখুন https://www.facebook.com/Blueeyeindia/

তাই আগামী রবিবারের মধ্যে এক দিন অবশ্যই চলে আসুন শিলিগুড়ির সিটি সেন্টারে ‘ট্যুরিজম ফেয়ার’-এ। মেলাটির আয়োজন করছে ব্লু আই ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড।
The post ‘ট্যুরিজম ফেয়ার’ শুরু হল শিলিগুড়িতে, জেনে নিন বিস্তারিত appeared first on Bhramon Online.
]]>