The post মঙ্গল শোভাযাত্রা থেকে বারপুজো, নববর্ষে নানা অনুষ্ঠানে মাতল কলকাতা: রাজীব বসুর ক্যামেরায় appeared first on Bhramon Online.
]]>
মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয় দক্ষিণ কলকাতার যাদবপুর অঞ্চলে। সুকান্ত সেতু থেকে শোভাযাত্রা শুরু হয় সকাল সাড়ে ৭টা নাগাদ। শেষ হয় যোধপুর পার্কে।

এ দিন সকাল থেকেই দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দিরে ছিল দর্শনার্থীদের ভিড়। গোটা মন্দিরপ্রাঙ্গণ জুড়ে ছিল দর্শনার্থীদের দীর্ঘ লাইন। মা-কে দর্শন করে অনেকেই এ দিন তাঁদের দিনের কাজ শুরু করেন।

স্বাভাবিক ভাবেই কালীঘাট মন্দিরেও ভিড় ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই চলে শুভ হালখাতার পুজো।

নববর্ষের দিনই জনসাধারণের জন্য খুলে দেওয়া হল রাজভবনের দ্বার। এখন থেকে রাজভবনে ঢুকতে আর কোনো বাধা রইল না সাধারণ মানুষের।

রাজভবনের অন্দরমহল যেন এক জাদুঘর। ভেতরে রয়েছে প্রচুর পুরোনো নিদর্শন যা থেকে প্রাচীন কলকাতা তথা বঙ্গদেশের একটা সার্বিক ছবি ফুটে ওঠে। সেই সঙ্গে রয়েছে নানা তথ্য।

এ দিন মোহনবাগান ক্লাবে চুণী গোস্বামীর নামাঙ্কিত গেটের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাওস্কর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনবাগান ক্লাবের সভাপতি স্বপনসাধন বোস, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, দেবাশীষ দত্ত, বাবুল সুপ্রিয় ও প্রবাদপ্রতিম ফুটবলাররা।

এ দিন ইস্টবেঙ্গল ক্লাবে বারপুজো হয়। তাতেও দলের কর্মকর্তারা ছাড়াও রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস উপস্থিত ছিলেন।
The post মঙ্গল শোভাযাত্রা থেকে বারপুজো, নববর্ষে নানা অনুষ্ঠানে মাতল কলকাতা: রাজীব বসুর ক্যামেরায় appeared first on Bhramon Online.
]]>The post চেরি ব্লসমে সেজে উঠেছে ওয়াশিংটন, দেখুন কিছু ছবি appeared first on Bhramon Online.
]]>
১৯১২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রকে চেরিগাছগুলি উপহার দিয়েছিল জাপান। প্রত্যেক বছর বসন্তে সেই গাছগুলি ফুলে ছেয়ে যায়। দেখতে অসাধারণ লাগে।

এই উপলক্ষ্যে চেরি ব্লসম উৎসবও চলছে। গত সোমবার থেকে উৎসব শুরু হয়েছে। চলবে ১৬ এপ্রিল পর্যন্ত।

বিশেষজ্ঞদের মতে, আগামী অন্তত এক সপ্তাহ চেরি ব্লসম থেকে যাবে গাছে গাছে। তবে এর মধ্যে বৃষ্টি হলে কিছু ফুল হয়তো ঝরে যেতে পারে।

সাধারণ ভাবে সব থেকে বেশি ফুল দেখা যায় প্রতি বছর ৩১ মার্চে। তবে এ বছর সব থেকে বেশি ফুল দেখা গিয়েছে ২৩ মার্চ।
ছবি: নীলদীপ জানা, ওয়াশিংটন
The post চেরি ব্লসমে সেজে উঠেছে ওয়াশিংটন, দেখুন কিছু ছবি appeared first on Bhramon Online.
]]>The post বসন্তোৎসবে রঙের খেলা appeared first on Bhramon Online.
]]>সোমবার যাদবপুরের সত্যরঞ্জন খাস্তগীর শিশু ও প্রাথমিক বিদ্যালয়েও আয়োজন করা হয়েছিল বসন্তোৎসব। সেই উৎসবের কিছু মুহূর্তের কিছু ছবি রাজীব বসুর ক্যামেরায়।



আরও পড়ুন: চলুন ঘুরে আসি গুজরাত ২: অমদাবাদ হয়ে কচ্ছভূমি
The post বসন্তোৎসবে রঙের খেলা appeared first on Bhramon Online.
]]>The post ক্রিসমাস কার্নিভালে মেতে উঠল মহানগরী appeared first on Bhramon Online.
]]>
শুধু রবিবার সন্ধ্যাতেই নয়, শহরের গির্জায় গির্জায় শনিবার মধ্যরাতের প্রার্থনার পর কলকাতা বড়োদিন উৎসবে মেতে উঠল সকাল থেকেই। বেশির ভাগ বাঙালি-বাড়িতেই প্রাতরাশে ছিল কেক।

এ দিন মহানগরী কলকাতায় সকালটা শুরু হয়েছিল কুয়াশা দিয়ে। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে গিয়েছিল কলকাতা ও তার পার্শ্ববর্তী বিস্তীর্ণ অঞ্চল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কমতে থাকে এবং গরম বাড়তে থাকে। দুপুরবেলায় রীতিমতো ঘাম হতে থাকে।

বিকেলের পর থেকে আবহাওয়া কিছুটা ঠান্ডা হয়। যাঁরা দিনের বেলায় ঘর ছেড়ে বেরোননি তাঁরাও বেড়িয়ে পড়েন। মনে হয় গোটা শহরটা যেন আজ রাজপথে নেমে এসেছে।

প্রতি বছরের মতোই এ দিনও ‘অল রোডস লিড টু রোম’-এর মতোই রবিবার সন্ধ্যায় পার্ক স্ট্রিটে গিয়ে মনে হচ্ছিল, কলকাতাবাসীর একটাই মন্ত্র ‘অল রোডস লিড টু পার্ক স্ট্রিট’। বড়োদিনের কলকাতা যেন ভেঙে পড়েছে পার্ক স্ট্রিটে।

অনেকেই আজ বেরিয়ে পড়েছিলেন ঘর ছেড়ে। নিজস্ব গাড়িতে বা গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়েছেন কলকাতার আশেপাশে। সারাটা দিন আনন্দ করে ফিরেছেন রাতের দিকে। আর অনেকে ভিড় জমিয়েছেন কলকাতার দর্শনীয় স্থানগুলোয়।

সকাল থেকেই লোক সমাগম হয়েছিল আলিপুর চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়াল, জাদুঘর, সায়েন্স সিটি, ইকো পার্ক প্রভৃতি স্থানে। এমনকি, কলকাতার ময়দানেও তিল ধারণের জায়গা ছিল না। সেখানে নানা কর্মকাণ্ডে মেতে উঠেছেন সবাই। নাচ-গান করা, সান্টার নানা রকম মজা দেখানো – আরও কত কী।

কলকাতাবাসীর কাছে বড়োদিনের অন্যতম গন্তব্য হল সেন্ট পল্স ক্যাথিড্রাল। শনিবার মধ্যরাতে প্রার্থনা হয়েছে গির্জায়। রবিবার সকাল থেকেই সেখানে ভিড় জনিয়েছেন দর্শনার্থীরা। যিশুর প্রতি তাঁদের শ্রদ্ধা জানিয়ে মোমবাতি জ্বালিয়েছেন। বিকেল ৪টের পর দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয় গির্জা।

বসে নেই বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। এ দিন তাঁরা জনসংযোগের কাজে চালিয়ে যেতে বেরিয়ে পড়েন। পার্ক স্ট্রিটে বইয়ের স্টলে দেখা যায় সিপিএম নেতা বিমান বসুকে।

আর সন্ধের পর থেকেই কলকাতার পার্ক স্ট্রিট যেন আলোর বন্যায় ভাসছে, আর সেই সঙ্গে জনসমুদ্র আর গাড়ির মেলা। অ্যালেন পার্কে চলছে বড়োদিনের অনুষ্ঠান। কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রয়েছে অঢেল পুলিশি বন্দোবস্ত। কলকাতা পুলিশের অবিরাম ঘোষণা চলছে মাইকে – কলকাতাবাসীকে বড়োদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি চলছে নানা আবেদন। মধ্যরাতেও সেই ভিড় কমার কোনো লক্ষণ নেই।

এ দিন নিখিল ভারতীয় বঙ্গ সাহিত্য সম্মেলনেরও সূচনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যপাল সিভি আনন্দ বোস উপস্থিত ছিলেন। এ ছাড়াও ছিলেন লোকসভার প্রাক্তন স্পিকার মীরা কুমার, অভিনেত্রী শর্মিলা ঠাকুর, প্রাক্তন বিচারপতি শ্যামল সেন, চিত্রশিল্পী শুভাপ্রসন্ন এবং সত্যম রায়চৌধুরী। সৌরভ গাঙ্গুলিও এই উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন।
লিড ছবি: পার্ক স্ট্রিটে জনপ্লাবন। তুলেছেন রাজীব বসু।
The post ক্রিসমাস কার্নিভালে মেতে উঠল মহানগরী appeared first on Bhramon Online.
]]>The post ধোতরে থেকে নানা রূপে কাঞ্চনজঙ্ঘা appeared first on Bhramon Online.
]]>
পাহাড়ের খাঁজে খাঁজে সাজানো প্রতিটি বাড়ির চাল সবুজ রঙের টিন দিয়ে ঢাকা, যার জন্য এই গ্রামের আরেক নাম ‘গ্রিন ভিলেজ’। সব বাড়ির সামনে এক চিলতে জমিতে গাজর, বিন, মটরশুঁটি, আলু আর কপির চাষ হচ্ছে। সেই সঙ্গে রয়েছে যত দূর চোখ যায় আকাশচুম্বী পাইনগাছের ঘন বন। পাখির কলতান তো রয়েছেই।

ধোতরের উচ্চতা সমুদ্রতল থেকে সাড়ে আট হাজার ফুট। ফলে ভরা শীতে ধোতরেতে তুষারপাতের অভিজ্ঞতাও সঙ্গী হতে পারে আপনার।

কী আছে এই ধোতরেতে? এখানে আছে অপরিসীম নির্জনতা, সরল একটা হাসি নিয়ে স্থানীয় হোমস্টের বাসিন্দাদের নির্ভেজাল আতিথেয়তা আর সেই সঙ্গে কাঞ্চনজঙ্ঘা।

সূর্যোদয়ের আগেই উঠে পড়ুন ঘুম থেকে। হোমস্টের ছাদে চলে যান, বা একটু দূরে অবস্থিত ভিউ পয়েন্টটায়। ধীরে ধীরে উপভোগ করুন কাঞ্চনজঙ্ঘার ওপরে রঙের খেলা। মনে হবে স্বয়ং বুদ্ধদেব আপনার সামনে শুয়ে রয়েছেন।
ছবি: শ্রয়ণ সেন
The post ধোতরে থেকে নানা রূপে কাঞ্চনজঙ্ঘা appeared first on Bhramon Online.
]]>The post মাদকতায় ভরা পূর্ব উপকূলের অপরূপা বাগদা সৈকত appeared first on Bhramon Online.
]]>





ছবি তুলেছেন শ্রয়ণ সেন।
আরও দেখুন
বরফে ঢেকেছে হিমনগরী মুন্সিয়ারি
লকডাউনে বাণিজ্য-রাজধানী: ছবিতে ভ্রমণ
বরফে ঢাকা বদরীনাথ, দেখুন কিছু ছবি
The post মাদকতায় ভরা পূর্ব উপকূলের অপরূপা বাগদা সৈকত appeared first on Bhramon Online.
]]>The post বরফে ঢেকেছে হিমনগরী মুন্সিয়ারি appeared first on Bhramon Online.
]]>তুষারশুভ্র এই মুন্সিয়ারির কিছু ছবি দেখে নিন। মুন্সিয়ারি নিবাসী সুরেশ কুমারের ক্যামেরায় ধরা পড়েছে এই ছবিগুলি।



এবার দেখে নিন এই তুষারপাতের কিছু ভিডিও। মুন্সিয়ারি নামক একটি ফেসবুক পেজে এই ভিডিও পোস্ট করা হয়েছে।
The post বরফে ঢেকেছে হিমনগরী মুন্সিয়ারি appeared first on Bhramon Online.
]]>The post লকডাউনে বাণিজ্য-রাজধানী: ছবিতে ভ্রমণ appeared first on Bhramon Online.
]]>
পাখিদের অবাধ রাজত্ব। গেটওয়ে অফ ইন্ডিয়ায়।
তাজ হোটেল চত্বর।
শুনশান গিরগাঁও চৌপট্টি।
যানহীন এশিয়াটিক সোসাইটি চত্বর।
নিশ্চল হয়ে রয়েছে মৎস্যজীবীদের মাছ ধরার নৌকাগুলো।
পুরোপুরি বন্ধ, মুম্বই ফোর্ট এরিয়া রোড।
রাস্তার ধারে এখানেই বসে মাছের বাজার।
আজাদ ময়দান। (বাঁ দিকে) দেখা যাচ্ছে মুম্বই হাইকোর্ট।
মন্ত্রালয়ের সামনে এ দৃশ্য কখনও দেখা যায়?
কাজকর্ম স্তব্ধ। ডকইয়ার্ড রোড।
নির্জন ফ্লোরা ফাউনটেন।
The post লকডাউনে বাণিজ্য-রাজধানী: ছবিতে ভ্রমণ appeared first on Bhramon Online.
]]>The post বরফে ঢাকা বদরীনাথ, দেখুন কিছু ছবি appeared first on Bhramon Online.
]]>প্রথম দিকের মজা আসতে আসতে বদলে গেল চিন্তায়। কারণ রাত বাড়লেও তুষারপাত থামার কোনো চিহ্নই ছিল না। তবে রবিবার থেকে উন্নতি হতে শুরু হল আবহাওয়ার। রোদ্দুর যখন উঠল, তখন দেখা গেল গোটা মন্দির-শহর বদরী ঢেকে রয়েছে পুরু বরফের আস্তরণে। শনিবারের স্তব্ধ বদরী ধীরে ধীরে প্রাণ পেল। জনজীবন স্বাভাবিক করার চেষ্টা শুরু হল। শুরু হল বরফ কাটা। সোমবার সকালে পরিষ্কার আকাশে নীলকন্ঠে অসাধারণ সূর্যোদয় দেখে বদরীকে বিদায় জানালেন তাঁরা।
গত দু’দিনে নিজেদের মোবাইল ক্যামেরায় অসাধারণ কিছু ছবি তুলেছেন অশোকবাবু এবং অঙ্কিতা। তাঁদের সেই ছবি আমরা এখানে দিচ্ছি পাঠকদের তুষারস্নাত বদরীর ছবি দেখাতে।






The post বরফে ঢাকা বদরীনাথ, দেখুন কিছু ছবি appeared first on Bhramon Online.
]]>The post পেকং বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, দেখে নিন বিমানবন্দরের কিছু ছবি appeared first on Bhramon Online.
]]>সমুদ্রতল থেকে সাড়ে চার হাজার ফুট উচ্চতায় তৈরি এই বিমানবন্দরটিকে ইঞ্জিনিয়ারিং-এর বিস্ময় বলে ব্যাখ্যা করেন মোদী। বিমানবন্দর উদ্বোধন করার জন্য রবিবারই গ্যাংটকে পা রেখেছিলেন মোদী।
৬০৫ কোটি টাকা ব্যয় তৈরি এই বিমানবন্দরের ফলে ভারতের উড়ান মানচিত্রে ঢুকে পড়ল সিকিমও। এতদিন পর্যন্ত শুধুমাত্র সিকিমেরই কোনো বিমানবন্দর ছিল না। বিমান ধরার জন্য শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরের ওপরে ভরসা করতে হত তাদের। ১.৭৫ কিমি দীর্ঘ এই বিমানবন্দরের রানওয়ে। সিকিম সরকারের আশা এর ফলে পর্যটনের আরও প্রসার ঘটবে রাজ্যে।
#Visuals of Prime Minister Narendra Modi inaugurating Pakyong Airport near Gangtok in Sikkim. CM Pawan Chamling & Union Aviation Minister Suresh Prabhu also present. pic.twitter.com/WCMpYqcESm
— ANI (@ANI) September 24, 2018
সোমবার উদ্বোধন হলেও ৪ অক্টোবর প্রথম বাণিজ্যিক উড়ান নামবে এই বিমানবন্দরে। স্পাইসজেটের কলকাতা-পেকং উড়ানই হবে এই বিমানবন্দরে নামা প্রথম বাণিজ্যিক উড়ান।
দেখে নিন এই বিমানবন্দরের কিছু ছবি।




ছবি সৌজন্য: প্রধানমন্ত্রীর অফিস
The post পেকং বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, দেখে নিন বিমানবন্দরের কিছু ছবি appeared first on Bhramon Online.
]]>